advertisement

খুলনায় ১৭ ঘণ্টার ব্যবধানে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গুলি

খুলনায় ১৭ ঘণ্টার ব্যবধানে যুবদলের দুই নেতাসহ তিনজনকে গুলি
গুলিতে আহত অহিদুল ইসলাম ওরফে বাদল (বাঁয়ে) ও সোহেল শেখ
ফটো কার্ড প্রিন্ট

খুলনায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টার ব্যবধানে গুলি করার তিনটি ঘটনা ঘটেছে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় পৃথক দুই স্থানে গুলিতে আহত হয়েছেন যুবদলের সাবেক দুই নেতা। আর খুলনা নগরে গুলিবিদ্ধ হয়েছেন বেসরকারি কোম্পানির এক কর্মী। তাঁর সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যুবদল নেতা সোহেল শেখকে (৩৪) গুলি করে দুর্বৃত্তরা। আজ বেলা সোয়া ১১টার দিকে খুলনা নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে জাপান টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টের সামনে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ছাড়া আজ সন্ধ্যায় বটিয়াঘাটার চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় অহিদুল ইসলাম ওরফে বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে দুর্বৃত্তরা।গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরাআহত সোহেল শেখ বটিয়াঘাটার বড় কড়িয়া গ্রামের বাসিন্দা গনি শেখের ছেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ ‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা মৃত্যুর আগে ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি মৃত্যুর আগে ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময় রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়
advertisement

সেলুন ব্যবসায়ীকে ৩ দফা ছুরিকাঘাত, দোকান-বাড়িতে ঢুকেও বাঁচতে পারলেন না

সেলুন ব্যবসায়ীকে ৩ দফা ছুরিকাঘাত, দোকান-বাড়িতে ঢুকেও বাঁচতে পারলেন না

মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন যুবক সাদ্দাম। এসময় তিনি প্রাণ বাঁচাতে সেলুন থেকে দৌড়ে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমদ

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মেলা শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। নাদিয়ার ফার্নিচার তাদের স্টলে এমন একটি খাট প্রদর্শন করছে, যেখানে বসলে আলো জ্বলে ওঠে

খাট, সোফা, ডাইনিং টেবিল কিংবা আলমারি—ঘর সাজানোর আসবাবের মেলা চলছে রাজধানীতে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য চলছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি নকশা, রং ও প্রযুক্তিতে নতুনত্ব এনেছে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলো। মেলায় আসা কাঠের আসবাবে অ্যান্টিক ও গোল্ডেন রঙের ব্যবহার বেশি এবং সোফায় কাপড়ের বদলে আসছে কৃত্রিম চামড়ার আবরণ। আবার খাটে যুক্ত হয়েছে এমন প্রযুক্তি—কেউ ওই খাটে বসলে চারদিকে হালকা আলো জ্বলে ওঠে।

মেলায় এসেছে গেমিং চেয়ার। এই হলো মেলার চমক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করছে। আয়োজকদের দাবি, মেলায় শুধু দেশে বানানো আসবাব প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪-এ দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন