advertisement

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ
সৌদি আরব ও ভারতের পতাকা
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবে বন্দী প্রবাসী শ্রমিক ছেলেকে নিয়ে প্রবল উৎকণ্ঠায় ভুগছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বলরামপুর গ্রামের বাসিন্দা কোহিনূর বিবি। সম্প্রতি পবিত্র মক্কা নগরের একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাহাবুদ্দিনের পরিবারের উদ্বেগ নিয়ে প্রতিবেদন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোহিনুর বিবির ছেলে মসজিদের পরিছন্নতাকর্মী শেখ সাহাবুদ্দিন। স্বাভাবিকভাবেই, বাংলাদেশি যুগলের প্রাণদণ্ডের পরে ছেলের জন্য দুশ্চিন্তা রোজ বাড়ছে কোহিনুর বিবিসহ মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দাদের।

কোহিনুর বিবির ছেলেও বন্দী অবস্থায় বর্তমানে সৌদি আরবের কারাগারে রয়েছেন।২০২৩ সালে সৌদি আরবের মক্কা নগরের একটি মসজিদে অবমাননাকর আচরণের অভিযোগে গ্রেপ্তার হন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক শেখ সাহাবুদ্দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন বলিউড অভিনেতা ইমরানকে আগামীকাল ভারত ছাড়তে হচ্ছে না বলিউড অভিনেতা ইমরানকে আগামীকাল ভারত ছাড়তে হচ্ছে না ইসরায়েলে ৫০ বছরের মধ্যে রেকর্ড ভোট, বেশি ভোটার উপস্থিতি কার পক্ষে যেতে পারে ইসরায়েলে ৫০ বছরের মধ্যে রেকর্ড ভোট, বেশি ভোটার উপস্থিতি কার পক্ষে যেতে পারে
advertisement

সেলুন ব্যবসায়ীকে ৩ দফা ছুরিকাঘাত, দোকান-বাড়িতে ঢুকেও বাঁচতে পারলেন না

সেলুন ব্যবসায়ীকে ৩ দফা ছুরিকাঘাত, দোকান-বাড়িতে ঢুকেও বাঁচতে পারলেন না

মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন যুবক সাদ্দাম। এসময় তিনি প্রাণ বাঁচাতে সেলুন থেকে দৌড়ে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমদ

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মেলা শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। নাদিয়ার ফার্নিচার তাদের স্টলে এমন একটি খাট প্রদর্শন করছে, যেখানে বসলে আলো জ্বলে ওঠে

খাট, সোফা, ডাইনিং টেবিল কিংবা আলমারি—ঘর সাজানোর আসবাবের মেলা চলছে রাজধানীতে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য চলছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি নকশা, রং ও প্রযুক্তিতে নতুনত্ব এনেছে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলো। মেলায় আসা কাঠের আসবাবে অ্যান্টিক ও গোল্ডেন রঙের ব্যবহার বেশি এবং সোফায় কাপড়ের বদলে আসছে কৃত্রিম চামড়ার আবরণ। আবার খাটে যুক্ত হয়েছে এমন প্রযুক্তি—কেউ ওই খাটে বসলে চারদিকে হালকা আলো জ্বলে ওঠে।

মেলায় এসেছে গেমিং চেয়ার। এই হলো মেলার চমক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করছে। আয়োজকদের দাবি, মেলায় শুধু দেশে বানানো আসবাব প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪-এ দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন