advertisement

সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ

সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ
বাস্তব জীবনের অপরাধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ও সিরিজ এ বছরও স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিপুল দর্শক টানছে। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

খুন, নিখোঁজ রহস্য, সাজানো দুর্ঘটনা, পারিবারিক ষড়যন্ত্র—বাস্তব জীবনের অপরাধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ও সিরিজ এ বছরও স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিপুল দর্শক টানছে। নেটফ্লিক্সের কয়েকটি তথ্যচিত্রের ভিউ কয়েক কোটি ছাড়িয়েছে। এইচবিও ও হুলুতেও আলোচনায় এসেছে পুরোনো খুনের মামলা, সন্দেহভাজনদের পরস্পরবিরোধী বক্তব্য এবং তদন্তের ফাঁকফোকর। বাস্তব ঘটনার এই গল্পগুলো কেন দর্শককে এতটা টানে?

নেটফ্লিক্সের ২০২৬ সালের প্রথম ছয় মাসের দর্শক-প্রতিবেদন বলছে, এই ধারার ছবির জনপ্রিয়তা কতটা বিস্তৃত। ১৫ মে মুক্তি পাওয়া ‘দ্য ক্র্যাশ’ ওই ছয় মাসে পেয়েছে ৬ কোটি ৫২ লাখ ভিউ। ১২ জুন মুক্তি পাওয়া ‘ম্যাটারনাল ইনস্টিংক্ট’ দেখেছে ৫ কোটি ৪ লাখ বার। কেন বাস্তব অপরাধের কাহিনি এত জনপ্রিয়? সমালোচকেরা বলছেন দর্শক শুধু ঘটনা দেখেন না, নিজেরাও সূত্র মেলাতে শুরু করেন। জেনে নেওয়া যাক চলতি বছর আলোচনায় আসা এমন ১০টি সিরিজের গল্প।

‘দ্য ক্র্যাশ’: দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা পরিচালক: গ্যারেথ জনসন প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স একটি গাড়ি ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে ছুটে গিয়ে ধাক্কা খায় একটি ইটের ভবনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে 
সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা যাবে না খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা যাবে না ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
advertisement

৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান

৫ শতাধিক সাইট ঝুঁকিতে, আছে 
সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান
সাইবার হামলার ঝুঁকি এড়াতে নিজেদের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশের সরকারি সংস্থা

পিএইচপিতে নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এতে দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে পড়েছে। এসব ওয়েবসাইটের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইট রয়েছে। নতুন এই ত্রুটি নিয়ে সতর্ক করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির সূত্র বলছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ও অ্যাপে পিএইচপির পুরোনো সংস্করণ ব্যবহার করা হচ্ছে। সতর্ক করার পরও সাইটগুলোতে সংস্করণ হালনাগাদ করা হয়নি।

এমন পরিস্থিতিতে দেশের ডিজিটাল সেবার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পিএইচপিতে ত্রুটি: বাংলাদেশের অর্ধশতাধিক ওয়েবসাইট-অ্যাপ নিরাপত্তা ঝুঁকিতেপিএইচপি হলো ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’–এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ‘প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ’, যা ব্যাক-এন্ড বা নেপথ্যে থেকে কাজ করে।

বিবিসির এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের বরাত দিয়ে সম্প্রতি বলা হয়, বিশ্বজুড়ে যত ওয়েবসাইট আছে, তার ৭০ শতাংশ পরিচালনা করা হয় পিএইচপি দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা যাবে না

খাদ্যনিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা যাবে না
সম্পাদকীয়

সারা দেশে সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, নীতিমালায় সুস্পষ্টভাবে যোগ্যতা ও ব্যবসায়িক অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করা থাকলেও তা লঙ্ঘন করে রাজনৈতিক পরিচয় ও দলীয় সুপারিশকেই তালিকা তৈরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলীয় লোক ও অনভিজ্ঞরা ডিলারশিপ পাওয়ায় ভবিষ্যতে সার নিয়ে সংকট আরও তীব্র আকার নিতে পারে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানে যদি সার নিয়ে নতুন সংকট তৈরি হয়, তাহলে আমাদের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।এ পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে সুপারিশ করেছে, সেটা অত্যন্ত যৌক্তিক। প্রথম আলোর খবর জানাচ্ছে, সোমবারের বৈঠকে সংসদ সদস্যদের কেউ কেউ ক্ষোভ ও অসন্তোষও প্রকাশ করেন।

যেসব জায়গায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেখানে আপাতত সারের ডিলারশিপ স্থগিত রাখার কথাও আলোচিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট

সামান্য এগিয়ে নেতানিয়াহুর জোট
জেরুজালেমে নেতানিয়াহুর দল লিকুদের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলটির সমর্থকেরা, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে গভীর রাতে নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া যায়। তবে পরে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট অল্প ব্যবধানে এগিয়ে যায়। নেতানিয়াহুর জোট ৫২ আসনে এগিয়ে আছে। বিরোধী জোট ৪৯ আসনে এগিয়ে আছে। আরব লিস্ট এগিয়ে আছে ১৯ আসনে। এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন