advertisement

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল
অধিনায়ক নাজমুল হোসেন
ফটো কার্ড প্রিন্ট

প্রশ্নটা শুরুতেই করতে হচ্ছে—মিরপুর টেস্ট হবে কার? বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নাকি ‘অর্ণবে’র! এই টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আবহাওয়ার পূর্বাভাস ‘অর্ণব’, মানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের দিকেও কিছুটা হেলে আছে। আজ টেস্টের প্রথম দিন বৃষ্টি হতে পারে ঢাকায়। গতকাল পর্যন্ত বৃষ্টির শঙ্কা দেখা যাচ্ছিল পরের দুই দিনেও।বাংলাদেশ কোনোভাবেই চাইবে না, এই টেস্টে ‘অর্ণবে’র বাধা আসুক বা টেস্টটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে যাক।

আগামী ১৪ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে হলে বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততেই হবে, যার শুরুটা তারা করতে চাইবে এই টেস্ট দিয়ে। পয়েন্ট তালিকায় আটে থাকায় ওয়েস্ট ইন্ডিজের অবশ্য সে রকম কোনো চাপ নেই। সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই তারা খুশি।

তাতে অন্তত বাড়তি কিছু আর্থিক সুবিধা তো মিলবে!ছয় টেস্টে চার জয়কে বাংলাদেশের জন্য অন্য কোনো সময়ে দূরের কল্পনা বলেই মনে হতো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ফুটবল রোমাঞ্চ আর একরাশ স্মৃতি মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মিরপুর টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬)
advertisement

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

এক বছরে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা ১৮ শতাংশ বেড়েছে

দেশের ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার আইডিএলসির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

এতে মুনাফার এই চিত্র বেরিয়ে এসেছে।আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আইডিএলসির আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বেড়েছে। বিনিয়োগ থেকে আয় যতটা বেড়েছে, প্রতিষ্ঠানটির মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয় ততটা বাড়েনি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ বাবদ আয় করেছে ১ হাজার ২৬৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২২১ কোটি টাকা।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ আয় বেড়েছে ৪৭ কোটি টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা

আলোচনায় মানবিক মূল্যবোধ, দীর্ঘমেয়াদি ভালো কাজের পরিকল্পনা
গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর ও সাংগঠনিক বৈঠক

মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘মানুষ মানুষের জন্য এবং অন্যান্য’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২২ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।পাঠচক্রে বইটির বিভিন্ন বিষয় ও ভাবনা নিয়ে বন্ধুরা আলোচনা করেন।

আলোচনায় মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উঠে আসে।সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ ও ‘এসো মিলি জলধারায় ২.০’ কর্মসূচিতে গাজীপুরের বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ চাই। পাশাপাশি আমরা এমন মানবিক উদ্যোগ নিতে চাই, যার সুফল দীর্ঘদিন মানুষের কাজে আসবে।

সমাজের মানুষের কল্যাণে অর্থবহ ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।গাজীপুর বন্ধুসভার বন্ধুরা।প্রচার সম্পাদক টুটুল শিকদার বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্ধুদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন