advertisement

লোঅফিশিয়াল আরবের ফটোশুটে নিজের গয়নায় আভিজাত্য ছড়ালেন প্রীতি জিনতা

লোঅফিশিয়াল আরবের ফটোশুটে নিজের গয়নায় আভিজাত্য ছড়ালেন প্রীতি জিনতা
ফটো কার্ড প্রিন্ট

সম্প্রতি সৌন্দর্য আর স্টাইলের মায়ায় মুগ্ধ করছেন বলিউড তারকা প্রীতি জিনতা। লোঅফিশিয়াল আরবের ফটোশুটে নিজের বিলাসবহুল গয়নার ব্র্যান্ড জাকার্তির গয়নায় তিনটি ভিন্ন সাজে ধরা দিয়েছেন তিনি। রইল তাঁর সাজের বিস্তারিত...বয়স ৫১। অথচ সাজ, অভিব্যক্তি আর আত্মবিশ্বাসে প্রীতি জিনতা যেন আজও সেই চিরচেনা মায়াবী সুন্দরী।

কখনো ভেলভেট ড্রেসে পুরোনো হলিউডের গ্ল্যামার, কখনো ঝলমলে সিকুইনের পোশাকে হীরা-পান্নার আভিজাত্য, আবার কখনো রহস্যময় হাই ফ্যাশনের আবহে ধরা দিয়েছেন বলিউডের এই তারকা। প্রতিটি সাজেই রয়েছে আলাদা গল্প, আলাদা মুগ্ধতা। আর তিনটি সাজের গয়নাতেই বিশেষ আকর্ষণ তাঁর নিজের বিলাসবহুল গয়নার ব্র্যান্ড জাকার্তি।

সম্প্রতি লোঅফিশিয়াল আরবের ফটোশুটে তিনটি ভিন্নধর্মী সাজে নজর কেড়েছেন প্রীতি।কালো মখমলে পুরোনো হলিউডের গ্ল্যামারকালো রঙের আবেদন চিরকালীন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মেট্রোরেলে একজন নজীবুর রহমানের মৃত্যু যে প্রশ্ন রেখে গেল মেট্রোরেলে একজন নজীবুর রহমানের মৃত্যু যে প্রশ্ন রেখে গেল কার্যালয়ে  ঢুকে আইইডিসিআরের  পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
advertisement

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে তাহলে কে হবেন নতুন প্রধানমন্ত্রী? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর

হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর
ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রের আসর

মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত নভেলা ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২৪ অক্টোবর প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।সাহিত্য কখনো কখনো জীবনের এমন কিছু সত্য তুলে ধরে, যা দীর্ঘ উপন্যাসের চেয়েও ছোট্ট একটি গল্পে অনেক গভীরভাবে প্রকাশিত হয়।

আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ তেমনই একটি অনন্য সাহিত্যকর্ম। সমুদ্রের বুকে এক বৃদ্ধ জেলের মাছ ধরার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এই ঔপন্যাসিকাটি মূলত মানুষের সাহস, ধৈর্য, আত্মমর্যাদা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকার এক অসাধারণ আখ্যান। এটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। এর জন্য লেখক ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

পরবর্তী সময়ে তাঁর নোবেল পুরস্কার অর্জনের ক্ষেত্রেও এই রচনার বিশেষ গুরুত্ব ছিল।সান্তিয়াগো, কিউবার এক বৃদ্ধ জেলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য

মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য

বাংলা ১ম পত্র: অনুধাবনমূলক প্রশ্ন∎ কবিতা: মানবধর্মপ্রশ্ন: ‘তসবি’ ও ‘মালা’ দিয়ে জাত ভিন্ন করা যায় না কেন?উত্তর: মানুষ জন্ম ও মৃত্যুর সময় তসবি ও মালা ধারণ করে না বলে, তা দিয়ে জাত ভিন্ন করা যায় না। ‘মানবধর্ম’ কবিতায় লালন ফকির মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তাঁর মতে, মানুষ বৃথাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করে। পৃথিবীতে কেউ তসবি, কেউ মালা ধারণ করে জাতের ভিন্নতা নির্ণয়ের চেষ্টা করে।

আদতে জন্ম ও মৃত্যুর সময় কেউ তসবি ও মালা ধারণ করে আসে বা যায় না। তাই তসবি ও মালা দিয়ে জাত ভিন্ন করা যায় না।প্রশ্ন: লালন মানুষের ধর্ম অভিন্ন মনে করেছেন কেন?উত্তর: পৃথিবীর সব মানুষকে সমান বিবেচনা করে লালন মানুষের ধর্মকে অভিন্ন বলে ঘোষণা করেছেন।লালন মানুষে মানুষে জাতিগত ও ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন। তাঁর মতে, মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য, একমাত্র ধর্ম। মানবতার ধর্মেই প্রত্যেক মানুষের জীবন মহীয়ান হয়ে ওঠে।

তাই তিনি মানুষের ধর্ম অভিন্ন বলে মনে করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন