advertisement

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কে দাঁড়িয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাসটি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসচালকের সহকারী (হেলপার) ও দুজন যাত্রী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বুধবার ভোর পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বড়দরগা হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।দুর্ঘটনাকবলিত বাসমহাসড়কে অবৈধভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় একাধিক বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যমুনার চরের খেয়াঘাটে এখন হাঁটুপানি যমুনার চরের খেয়াঘাটে এখন হাঁটুপানি পার্টি থেকে ডেট নাইট, এক মেকআপেই বাজিমাত: জাহ্নবীর মতো সান-কিসড লুক পাবেন যেভাবে পার্টি থেকে ডেট নাইট, এক মেকআপেই বাজিমাত: জাহ্নবীর মতো সান-কিসড লুক পাবেন যেভাবে ইলিশ রক্ষার অভিযান চলছিল, এর মধ্যেই কুষ্টিয়ার পদ্মায় কয়েক ঘণ্টা ধরে দুই বাহিনীর গোলাগুলি ইলিশ রক্ষার অভিযান চলছিল, এর মধ্যেই কুষ্টিয়ার পদ্মায় কয়েক ঘণ্টা ধরে দুই বাহিনীর গোলা... কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মামলা কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ, চার কর্মকর্তার নামে দুদকের মাম... ধানখেত পাহারায় গিয়েছিলেন কৃষক, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হয় সড়কে ধানখেত পাহারায় গিয়েছিলেন কৃষক, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হয় সড়কে
advertisement

রূপগঞ্জে রাতভর ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার করল ছাত্রদল

রূপগঞ্জে রাতভর ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার করল ছাত্রদল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাত জেগে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাতের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সরকার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম

সরকার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলের শেয়ারবাজারে বড় পতন, কমেছে মুদ্রার মান

ইসরায়েলের শেয়ারবাজারে বড় পতন, কমেছে মুদ্রার মান

নির্বাচনের প্রাথমিক ফলাফলে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ইসরায়েলের শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়েছে দেশটির মুদ্রা শেকেল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন