advertisement

যে গল্পের নায়িকা আমার মা

যে গল্পের নায়িকা আমার মা
মায়ের সঙ্গে লেখক
ফটো কার্ড প্রিন্ট

ঈদের ঠিক আগের দিন, যেদিন আমাদের বাবা মারা যান সড়ক দুর্ঘটনায়, তখন সালটা ২০১২, বাড়িতে আমরা তিন ভাই–বোন আর আমার মা। আমি সেবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আর আমার ছোট দুই বোনের একজন এসএসসি পরীক্ষার্থী আর অন্যজন ক্লাস টুয়ের ছাত্রী। গল্পটা যতটা না আমাদের নিয়ে, তার চেয়ে বেশি আমাদের মাকে নিয়ে। মায়ের বয়স তখন কত হবে, ৩৮ বা ৩৯ বছর।

সঙ্গে সরকারি চাকরি করা আমার বাবার পেনশনের অল্প কিছু টাকা আর আমরা তিন ভাই–বোনকে নিয়ে আমাদের মায়ের নতুন করে জীবনের এক কঠিন যাত্রা শুরু।

গল্প বলতে গেলে অনেক কিছুই চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে, এরপর একটু একটু করে গুছিয়ে আমার বাবার বলা শেষ কথাটা, যেটা তিনি তাঁর সেক্টর কমান্ডারকে বলেছিলেন, ‘স্যার, আমার সন্তানদের দেখে রাখতে বলবেন আমার স্ত্রীকে।’ সেটাকে মূলমন্ত্র মেনে আমার মা এতগুলো বছর পাড়ি দিয়েছেন।অনেক মানুষের কাছে থেকে অনেক ধরনের কথা শুনেও উনি দমে থাকেননি, আমার মা নিজের মহিমায় জীবনকে এগিয়ে নিয়ে গেছেন।তাঁর দুই মেয়ের বড় মেয়ে মাস্টার্স শেষ করে এখন ঢাকায় পুরোদস্তুর সংসারী, স্বামী চাকরির কথা বললেও তাঁর দুই সন্তান ও সংসারের দিকেই মনোনিবেশ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ জনসভার আগে ‘ইন্ডিয়া’ জোটকে শর্তে শর্তে জেরবার করছে দিল্লি পুলিশ আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
advertisement

হালদা নদীতে অভিযান, ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হালদা নদীতে অভিযান, ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার দৈর্ঘ্যের চারটি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জালগুলোর আনুমানিক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, প্রাণ গেলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে

ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, প্রাণ গেলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে

মাদারীপুর সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালিপ্রবাসী নিহত হয়েছেন। তিনি দেশে ফিরে মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
যশোর বন্ধুসভার একটি ভালো কাজ

‘আসুন, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ স্লোগানে যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় উৎপাদনে শপথ নিয়েছেন স্থানীয় গাছিরা।যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও যশোর বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি খেজুরবাগানে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

এতে খেজুরের রস ও গুড় উৎপাদনকারী ১৫ জন গাছি অংশ নেন।অনুষ্ঠানে গাছিদের সম্মাননা হিসেবে গলায় উত্তরীয় ও মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়।

একই সঙ্গে নিরাপদ রস সংগ্রহের জন্য খেজুরগাছের হাঁড়িতে ব্যবহারের জন্য তাঁদের হাতে বিশেষ জাল তুলে দেওয়া হয়, যাতে পাখি বা পোকামাকড় রস নষ্ট করতে না পারে।যশোর বন্ধুসভার একটি ভালো কাজ।গাছিদের ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা ও যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।শপথ অনুষ্ঠানে মো. মোফাজ্জেল হোসেন বলেন, খেজুরের গুড় যশোরের অন্যতম ঐতিহ্যবাহী জিআই পণ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন