advertisement

আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট

সিলেট টেস্টের শেষ দিন আজ। রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান–শ্রীলঙ্কা প্রথম টেস্ট।

অ–১৯ এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ।সিলেট টেস্ট: ৫ম দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল ৯–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাডজাতীয় ক্রিকেট লিগসিলেট–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরাওয়ালপিন্ডি টেস্ট: ১ম দিনপাকিস্তান–শ্রীলঙ্কাসকাল ১০–৩০ মি., পিটিভি স্পোর্টস, ট্যাপম্যাডঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ–মালয়েশিয়াবেলা ১১টা, সনি স্পোর্টস ১ ও ৫শ্রীলঙ্কা–আফগানিস্তানবেলা ১১টা, সনি স্পোর্টস ১ ও ৫শারজা টেস্ট: ৩য় দিনজিম্বাবুয়ে–আফগানিস্তানদুপুর ১২টা, ট্যাপম্যাড

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা যার হাত ধরে পাহাড় থেকে উঠে আসছে জাতীয় দলের ফুটবলার যার হাত ধরে পাহাড় থেকে উঠে আসছে জাতীয় দলের ফুটবলার ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের ব... সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও
advertisement

বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র

ঢাকার চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগার দেশের অন্যতম প্রাচীন একটি ঐতিহাসিক স্থাপনা। ব্রিটিশ আমলে ১৭৮৮ সালে এটি কারাগারে রূপান্তরিত হয়। দীর্ঘ সময় এটি দেশের বৃহত্তম কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা
ফুটবলে এখন সবচেয়ে দামি ভাইয়ের জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পের

ছোটবেলায় একই উঠানে ফুটবল খেলেছেন। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। একজনের গোল হলে অন্যজনের মুখে হাসি। আবার কখনো ভাইয়ের কাছে হেরে অভিমান। ফুটবল–দুনিয়ায় এমন ভাইয়ের গল্প নতুন নয়। চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স, কত ভাই যে একসঙ্গে ফুটবলকে সমৃদ্ধ করেছেন!তবে সময় বদলেছে। বদলেছে ভাইয়ে–ভাইয়ে ফুটবল লড়াইয়ের হিসাবও। আগে হিসাব হতো কে কত ট্রফি জিতলেন, জাতীয় দলের হয়ে কার ম্যাচ বেশি।

এখন সেই হিসাবের সঙ্গে যোগ হয়েছে বাজারদর। আর সেই বাজারদর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।ফুটবলে এখন সবচেয়ে দামি ভাইয়ের জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পের। দুজনের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো! অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা!ট্রান্সফার মার্কেট বিশ্বের পেশাদার ফুটবলে খেলা ভাইদের জুটির বাজারমূল্য হিসাব করে সেরা পাঁচ জুটির একটা তালিকা তৈরি করেছে।

মজার ব্যাপার, তালিকায় এমন কয়েকজনও আছেন, যাঁদের ভাই যে ফুটবল খেলেন, সেটাই হয়তো অনেকের জানা নেই।কিলিয়ান ও এথান এমবাপ্পে দুই ভাই।তালিকার এক নম্বরে কিলিয়ান ও এথান এমবাপ্পে, এটা তো আগেই বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমরা কি পানি পাব’

‘আমরা কি পানি পাব’
ফারাক্কা ব্যারাজ।

ফরহাদ সাহেবের চেহারা অবিকল বিখ্যাত এক অভিনেতার মতো। তাঁকে ওই অভিনেতা মনে করে বাড়ির সবাই বাড়তি খাতিরযত্ন করছে। গৃহপরিচারক মতি মিয়া বেশি সম্মান করছে। বেশি আদরযত্ন করছে। সে তাঁকে বারবার ‘স্যার, স্যার’ করছে।পরে ফরহাদ সাহেবের আসল পরিচয় জানা গেল। মতি মিয়া যখন জানল, এই লোক আসলে সেই বিখ্যাত অভিনেতা না, তখন সে একধাক্কায় ‘স্যার’ থেকে ‘ভাই’তে নেমে এল।

দুই কাপ চা বানিয়ে এনে এক কাপ নিজে নিয়ে আরেক কাপ ফরহাদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল, ‘আপনের সাথে গপসপ করতে আসলাম। তা, বলেন ফরহাদ ভাই, দ্যাশের রাজনীতির কী হালচাল? আমরা কি পানি পাব?’ফরহাদ সাহেব, বিস্মিত গলায় বললেন, ‘পানি! কিসের পানি?’মতি বলল, ‘ক্যান, ওই যে ফারাক্কার পানি!’হ‌ুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটকের এই দৃশ্যের কথা মনে পড়ছে। কারণ, আগামী মাসের ১২ তারিখে ৩০ বছরের গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে কেন নতুন করে ভাবতে হবেগ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা চুক্তি করাটাই আমাদের জন্য ভালোএই লেখা যখন লিখছি (৮ নভেম্বর ২০২৬), তখন হাতে সময় আছে মোটে ৩৪ দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন