advertisement

৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড

৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে ইউনাইটেডকে ১ পয়েন্ট এনে দিয়েছেন ইয়োশুয়া জির্কজি
ফটো কার্ড প্রিন্ট

ইউনাইটেড ০-২ অ্যাস্টন ভিলা (৪ মিনিট) ইউনাইটেড ২-২ অ্যাস্টন ভিলা (৪৪ মিনিট) ইউনাইটেড ২-৪ অ্যাস্টন ভিলা (৫৩ মিনিট) ইউনাইটেড ৪-৪ অ্যাস্টন ভিলা (ফুল টাইম) কী অবিশ্বাস্য এক ম্যাচই না হলো ওল্ড ট্রাফোর্ডে। ৮ গোলের রোমাঞ্চের যে ম্যাচে যোগ করা সময়ে ২ গোল করে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়োশুয়া জির্কজি ও প্যাট্রিক ডোরগুর গোলে ২-৪ ব্যবধানে পিছিয়ে থেকেও অ্যাস্টন ভিলাকে জিততে দেয়নি ইউনাইটেড।

তবে এমন নাটকীয় জয়ও মুখে হাসি ফোটাতে পারেনি দলটির কোচ মাইকেল ক্যারিকের মুখে। দল যে পড়ে আছে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে, অবনমন অঞ্চলে।বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের ব... সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয় তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির
advertisement

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
কলকাতা হাইকোর্ট

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গঠিত ট্রাইব্যুনাল থেকে আরও এক বিচারপতি পদত্যাগ করেছেন। এ নিয়ে এসআইআর ট্রাইব্যুনাল থেকে মোট চারজন বিচারপতি পদত্যাগ করলেন।সর্বশেষ পদত্যাগ করা বিচারপতির নাম বিশ্বজিৎ বসু। তিনি কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।পশ্চিমবঙ্গে ভোটারদের অভিযোগ নিষ্পত্তির জন্য এমন ১৯টি এসআইআর ট্রাইব্যুনাল রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়।

বিরোধী দল ও নাগরিক সমাজের অভিযোগ, এই প্রক্রিয়ায় অন্তত ৩০ লাখ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।এর আগে কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় একই প্রক্রিয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।মুর্শিদাবাদে আপিল নিষ্পত্তি থমকেনির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়কে মুর্শিদাবাদ জেলার আপিল মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ

ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ
হাতকড়া

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও হরিয়ানা রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা একটি বড় অস্ত্র ও গোলাবারুদ পাচার চক্রের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এই তিন রাজ্যের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার এবং জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম মিল্লাত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর চন্দন তিওয়ারি ও তাঁর ভাই অভিষেক তিওয়ারির ছবি প্রকাশ্যে আসায় ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন ছবিতে তাঁদের দুজনকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) পোশাক পরা অবস্থায় দেখা গেছে। অন্য একটি ছবিতে মুজাফফরপুরের এক স্থানীয় বিধায়কের সঙ্গেও তাঁদের দেখা যায়।অভিষেক তিওয়ারি এর আগেও একটি অস্ত্র পাচার মামলায় কারাগারে ছিলেন। চন্দন তিওয়ারিকে সম্প্রতি গ্রেপ্তার করেছে এসটিএফ।

তবে আরএসএসের এই চক্রে সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল কি না, তার কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন