advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন
ডেল বেনকেনস্টেইন
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার বেনকেনস্টেইন।৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও।

বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’ বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২ ১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২
advertisement

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধারণাও প্রচলিত আছে যে—ইসলামি নাম হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে।কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে? সন্তানের নামকরণের সঠিক নীতিমালা আলোচনা করা হলো।সুন্দর ও অর্থবহ নাম রাখা ইসলাম সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।

মহানবী (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে; সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮)একটি সুন্দর নাম মূলত সন্তানের জন্য মা-বাবার পক্ষ থেকে একটি আজীবন দোয়া।তিনি ঘোষণা করেছেন, ‘আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো আবদুল্লাহ (আল্লাহর বান্দা) ও আবদুর রহমান (দয়াময়ের বান্দা)।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৩২)ফকিহদের মতে, আল্লাহর যেকোনো গুণবাচক নামের শুরুতে ‘আবদ’ (বান্দা বা দাস) যোগ করে নাম রাখা (যেমন—আবদুল খালেক, আবদুল আজিজ, আবদুর রহিম) উত্তম।আরবি ছাড়াও বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি বা যেকোনো ভাষার নাম রাখা সম্পূর্ণ বৈধ।

যদি সেই নামের অর্থটি সুন্দর, রুচিশীল এবং ইসলামি আকিদা বা বিশ্বাসের পরিপন্থী না হয়, তবে তা শতভাগ জায়েজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবির হলে রহস্যময় বাক্স, ভেতরে পাওয়া গেল গোলাপ-হুমকির চিঠি

ঢাবির হলে রহস্যময় বাক্স, ভেতরে পাওয়া গেল গোলাপ-হুমকির চিঠি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠে অশ্বত্থ গাছের নিচে পাওয়া গেছে সাদা ব্যাগে মোড়ানো লাল টেপযুক্ত একটি বাক্স। পরে সেটি খুলে গোলাপ ফুল ও একটি চিঠি পাওয়া যায়....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানিকগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন

মানিকগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন