advertisement

শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের

শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের
ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ফারজানা মুন্সীর লেখা ‘দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অব ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে সেই পরিবর্তনের সঙ্গে একই গতিতে শ্রমবাজারের রূপান্তর ঘটছে না।

এই ব্যবধান কমাতে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, কাজের সুযোগ বাড়ানো ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।গতকাল মঙ্গলবার বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন।ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ফারজানা মুন্সীর লেখা ‘দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অব ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে ‘ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না’ ‘ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না’
advertisement

সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন

সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন
ফিউচারমেকারস প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিরা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হচ্ছে। নদীভাঙন থেকে শুরু করে নানা জনস্বাস্থ্যবিষয়ক সমস্যার সমাধানে এআইকে ব্যবহারের বড় সুযোগ তৈরি হচ্ছে।

এসব কাজে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে গ্রামীণফোন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো ফিউচারমেকারস প্রতিযোগিতার আয়োজন করে।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নানা ভাবনা ও ধারণাকে অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে তরুণদের বিভিন্ন উদ্ভাবনী সমাধান নিয়ে গতকাল মঙ্গলবার র‍্যাডিসন ব্লু হোটেলে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘এআই ফর সোশ্যাল গুড’।

এবারের আয়োজনে দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে সাত হাজারের বেশি শিক্ষার্থী ১ হাজার ১০৩টি ধারণাপত্র জমা দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর
বরিশালে কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক–এর ক্রেন বুধবার সকালে ভেঙে পড়ে

বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে জ্ঞান হারান ক্রেনটির অপারেটর ইউনুস মিয়া।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরুর পাঁচ সেকেন্ডের মধ্যেই ক্রেনটির কাঠামোর একটি অংশ ভেঙে যায়।

মুহূর্তের মধ্যে বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।৩৫৬ কোটি টাকা ব্যয়ের দুটি উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও প্রত্যয়ের সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ২৫০ টন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী

বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী
১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর

ফেসবুকে ঘুরছে পুরোনো ছবি। ছবির মানুষটি একসময় ছিলেন টেলিভিশনের বিজ্ঞাপনের পরিচিত মুখ—মডেল তিন্নি । মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রুপে তাঁর ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করছেন অনেকে। উপলক্ষ তাঁর চলে যাওয়ার দিন! গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী। আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প।

সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার?বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন । বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে বড় পর্দায় সেই যাত্রা আর শুরু হয়নি। ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তাঁর মরদেহ।

প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন