দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা দেয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ১০১ জনসহ মোট ১৪৩ জন এই বৃত্তি পেয়েছেন। ৮৬ জনের এরই মধ্যে স্নাতক শেষ হয়েছে। তাঁদের অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন। এ বছর বৃত্তি পেয়েছেন ১৫ জন।
পড়ুন তাঁদের মধ্যে ৫ জনের গল্প।ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না: সুম্পি তঞ্চঙ্গ্যারাঙামাটির রইন্যাছড়িপাড়ার সুম্পি তঞ্চঙ্গ্যাছোটবেলা থেকেই ইচ্ছা ছিল উচ্চশিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াব, আমার মতো অসহায় শিক্ষার্থীদের পাশে থাকব; কিন্তু আর্থিক সংকটের কারণে সেই পথ কখনোই সহজ ছিল না।
সূত্র: প্রথম আলো

সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন
উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল দুই জাহাজের ওপর
বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী
আমার সব সময় মনে হতো, এরপর রাজীবকে মেরে ফেলা হবে
অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় তথ্য কমিশন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন