advertisement

এক ঝলক (১২ নভেম্বর ২০২৬)

এক ঝলক (১২ নভেম্বর ২০২৬)
পাহাড়ে চুকুই একটি জনপ্রিয় ও দামি সবজি। চুকুইগাছে ফুলের পর ফল আসতে শুরু করেছে। স্থানীয়ভাবে এটি আমিলে বা খরপাতা নামেও পরিচিত। মোরঘোনা, রাঙামাটি, ১২ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

পাহাড়ে চুকুই একটি জনপ্রিয় ও দামি সবজি। চুকুইগাছে ফুলের পর ফল আসতে শুরু করেছে। স্থানীয়ভাবে এটি আমিলে বা খরপাতা নামেও পরিচিত। মোরঘোনা, রাঙামাটি, ১২ নভেম্বরখড় বোঝাই নছিমনের চালকের আসনে বসেছেন দুজন। লবণচরা, খুলনা, ১২ নভেম্বরগোধূলিবেলায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে জাল ফেলছেন এক জেলে। বড়াদম, রাঙামাটি, ১২ নভেম্বরবিলের পানি শুকিয়ে গেলেও জমিতে রয়ে গেছে কচুরিপানা। জমি চাষের উপযোগী করতে সেগুলো পরিষ্কার করছেন এক কৃষক।

সমিতি এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১২ নভেম্বরধানখেতে পুঁতে রাখা ডালে বসে আছে একটি বক। লবণচরা, খুলনা, ১২ নভেম্বর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মশকনিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন পৌরসভার কর্মীরা। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১২ নভেম্বর নিজের জমিতে মুলা চাষ করেছেন কৃষক তোফাজ্জল ব্যাপারী। বিক্রির জন্য খেত থেকে মুলা তুলছেন তিনি। বিলভরা, ফরিদপুর, ১২ নভেম্বরঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।

মৌচাক, গাজীপুর, ১২ নভেম্বরশীত বাড়তে শুরু করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’ মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’ হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে
advertisement

ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ

ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ
একসময় শান্ত শহর হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। সন্ধ্যার পরও পাড়া-মহল্লার অলিগলিতে ছিল মানুষের স্বাভাবিক চলাচল, রাতেও নির্ভয়ে বাড়ি ফিরতেন নগরবাসী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’
পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি ছোটখাটো মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখকে ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো বড় শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এই নামকরণ বা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শব্দ বা পরিভাষার শেষ নেই।

দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা
সোনার অলংকার

দেশের বাজারে পরপর দুই দিন কমানো হলো সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বুধবার কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। গত দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে শেষ তিন দফায় ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন