দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিতে কয়েকটি প্রশ্ন ঘুরেফিরে আসছে—আগে কে ছাড় দেবে? ইরান কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে? নাকি ইরানের কাছ থেকে ছাড় পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার চাপ কমাতে হবে? দুই দশকের বেশি সময় ধরে এই প্রশ্নের কোনো স্থায়ী সমাধান হয়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকট বলছে, এখন হয়তো প্রশ্নটি অন্যভাবে দেখা দরকার।
আসল বিষয় হলো, কে আগে পদক্ষেপ নেবে, তা নয়। বরং দুই পক্ষ একই সময়ে কীভাবে এগিয়ে আসতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক বিরোধের কারণে প্রশ্নটি আবারও সামনে এসেছে। ইরান প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া।
সূত্র: প্রথম আলো

চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের
খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, কেরোসিনের বোতল উদ্ধার
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের
আজকের বিনিময় হার
সাজেকের অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা, পর্যটনকেন্দ্র কি খুলবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন