advertisement

জেলেদের জন্য বরাদ্দের ৫ টন চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ

জেলেদের জন্য বরাদ্দের ৫ টন চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ
ফটো কার্ড প্রিন্ট
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা পাঁচ টন সরকারি চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে করা প্রতিবেদন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় দোকানিকে জরিমানা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় দোকানিকে জরিমানা হঠাৎ করেই কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র হঠাৎ করেই কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ নভেম্বর ২০২৬ ইঞ্জিনিয়ার্স কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনীতে সেনাপ্রধান ইঞ্জিনিয়ার্স কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনীতে সেনাপ্রধান রিসোর্টে আ’লীগের সাবেক এমপির গোপন বৈঠকের ঘটনায় মামলা, গ্রেফতার ১৬ রিসোর্টে আ’লীগের সাবেক এমপির গোপন বৈঠকের ঘটনায় মামলা, গ্রেফতার ১৬
advertisement

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?

সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা নিতে দেখুন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সৌজন্য সাক্ষাৎ। ঢাকা, ১২ নভেম্বর

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু

বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। ঢাকা, ১২ নভেম্বর

শূন্য অভিবাসন খরচে কর্মী নেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানি। বিনা খরচে এ কোম্পানিতে কর্মী পাঠাতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয় ৮ নভেম্বর। তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দিতে ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

ধাপে ধাপে ১০ হাজার কর্মী পাঠানো হবে বিনা খরচে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।

তারা আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে যেসব আবেদন জমা হয়েছে, তার মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন