দুটি জাহাজ। একটি প্রমোদতরি। নাম ‘আমেরিকান হেরিটেজ’। অন্যটি পণ্যবাহী। নাম ‘আটলান্টিক অ্যাসফাল্ট’। যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সংঘর্ষ হয় জাহাজ দুটির। এতে প্রমোদতরিতে থাকা প্রায় ১৩০ জন প্রাণে বেঁচে যান। ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলছেন মার্কিন কর্মকর্তারা।ঘটনাটি ঘটেছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে, গত শুক্রবার দুপুরে। তখন আমেরিকান হেরিটেজ মিসিসিপি নদীতে নোঙর করা ছিল।
পাশ কাটিয়ে যাওয়ার কথা আটলান্টিক অ্যাসফাল্টের। কিন্তু পণ্যবাহী জাহাজটি দ্রুতগতিতে প্রমোদতরিতে আঘাত করে।সংঘর্ষে যাত্রীবোঝাই প্রমোদতরিটি এক পাশে কাত হয়ে যায়। এতে সেখানে থাকা ৩২ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাতই গুরুতর নয়। কেউ নিখোঁজ হননি।তদন্ত চলছে। সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম বলেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো সমস্যা হয়েছিল বলে মনে হচ্ছে।নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো গেছে।
সূত্র: প্রথম আলো

শ্রমিক অসন্তোষে গাজীপুরের ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসছে বাংলাদেশ
এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী
টাকার জন্য জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
আজকের বিনিময় হার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন