advertisement

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
জাতীয় সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
ফটো কার্ড প্রিন্ট

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা দাঁড়িয়েছে, যা ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা বা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশে।

২০২৩ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ।পরবর্তী দুই বছরে খেলাপি ঋণ আরও দ্রুত বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী শাপলা চত্বরের মামলায়ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না: প্রসিকিউটর তামীম শাপলা চত্বরের মামলায়ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না: প্রসিকিউটর তামীম ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে ফোন, স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলার চেষ্টা সি-পুতিন-ট্রাম্প বৈঠক ‘যুগান্তকারী গুরুত্ব’ বহন করে: চীন সি-পুতিন-ট্রাম্প বৈঠক ‘যুগান্তকারী গুরুত্ব’ বহন করে: চীন
advertisement

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা
যশোর জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ নভেম্বর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন
জাপানি রসায়নবিদ জোকিচি তাকামিন

ভোরের প্রথম সূর্যালোক পড়তেই সূর্যমুখী ফুল ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সূর্যের দিকে তাকায়। শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা পড়ার কয়েক দিনের মধ্যেই ঘুমন্ত বীজ থেকে সবুজ চারা মাথা তুলে দাঁড়ায়। একটি কাঁচা আম ধীরে ধীরে রং বদলে সোনালি-হলুদ হয়ে ওঠে। আবার সদ্য জন্ম নেওয়া একটি শিশু কয়েক বছরের মধ্যেই হাঁটতে শেখে, কথা বলতে শেখে এবং কৈশোর পেরিয়ে পরিণত মানুষে রূপান্তরিত হয়।

প্রথম দেখায় ঘটনাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কহীন মনে হতে পারে। কিন্তু আসল সত্য হলো, এসবের পেছনে কাজ করে একই ধরনের একদল ক্ষুদ্র রাসায়নিক বার্তাবাহক। বিজ্ঞানের ভাষায় এদের নাম হরমোন।হরমোন কীভাবে কাজ করেউদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটা ও ফল পাকার মতো জটিল শারীরবৃত্তীয় কাজগুলো হরমোন নিয়ন্ত্রণ করে।

এমনকি তীব্র মানসিক চাপ বা প্রতিকূল পরিবেশে সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজও করে এটি।হরমোন: জীবদেহের এক সূক্ষ্ম ও জাদুকরী রাসায়নিক যোগাযোগব্যবস্থাহরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমায়ো (hormao) থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তারা সাক্ষাৎ করার সুযোগ পান। আজ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষাশিক্ষা ও পরিবেশসচেতনতার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি।

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘“নতুন কুঁড়ি স্পোর্টস”–এও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন