advertisement

ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ

ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ
ফটো কার্ড প্রিন্ট

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলেছে, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে।

তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম।সংগঠনটির নেতারা বলেন, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের লক্ষ্মীপুরে দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার লক্ষ্মীপুরে দুপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ, রাতে প্রত্যাহার পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা! কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা! সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা
advertisement

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে

খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে
নেসেটে ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১০ নভেম্বর ২০২৬

আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি। আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও নেতানিয়াহুর পক্ষ থেকে যোগাযোগের খবর বেরিয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে দেশটির আরব নেতাদের আক্রমণ করে বক্তৃতা করলেও গোপনে তাঁদের সহায়তা চাইছেন।

নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল এ বিষয়ে আরব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি নেতানিয়াহুর সরকারের একজন মন্ত্রীও যোগাযোগ করে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের বিরোধিতা করতে বলেছেন।খাদের কিনারে থাকা নেতানিয়াহুর এসব গোপন তৎপরতার তথ্য ফাঁস করেছেন আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ তিবি। তিনি ইতিমধ্যে নতুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

জয়েন্ট লিস্ট পার্লামেন্ট নির্বাচনে ১১টি আসন পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক থাকতে যেসব পরামর্শ  দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে তথ্য ও নথি আদান-প্রদানের সুযোগ নিয়ে রপ্তানি নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতির ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ধরনের প্রতারণা ঠেকাতে রপ্তানিকারকদের সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।একই সঙ্গে কোনো ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তন এলে তা আগের নির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি যাচাই করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে তা পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম নিয়ে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম নিয়ে সরকারি পরিকল্পনার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমে সরকারি অর্থায়নের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে নামেন লাখো মানুষ। ধারণা করা হচ্ছে, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। রোববার প্রাগে

চেক প্রজাতন্ত্রে সরকারি গণমাধ্যমে অর্থায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসব গণমাধ্যমের অর্থায়ন সরকারি বাজেট থেকে করা হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী প্রাগে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। তাঁদের আশঙ্কা, এর ফলে গণমাধ্যমগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে। আয়োজকেরা জানিয়েছেন, গতকাল রোববারের এ বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।

তাঁদের ধারণা, ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। ওই বিপ্লবের মধ্য দিয়ে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং ভিন্নমতাবলম্বী নাট্যকার ভাচলাভ হাভেল দেশের ক্ষমতায় আসেন।সরকারি গণমাধ্যমে অর্থায়ন নিয়ে এই পরিকল্পনা পার্লামেন্টে প্রাথমিক ভোটে পাস হয়েছে। চেক প্রজাতন্ত্রে সরকারি টেলিভিশন ও রেডিওর সম্প্রচার সেবা নেওয়ার বদলে প্রতি পরিবারের কাছ থেকে মাসে ৯ মার্কিন ডলারের বেশি ফি নেওয়া হয়।

সেখান থেকে গণমাধ্যমগুলো অর্থ পেয়ে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন