advertisement

চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ফটো কার্ড প্রিন্ট

দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে বলেন, বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল জানিয়ে ওসি মোজাম্মেল বলেন, হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ।এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন ১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায় ১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায় হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন
advertisement

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন
রাজধানীর শাহজাহানপুরে ককটেল বিস্ফোরণে আহত নাসিমা বেগম। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১৮ নভেম্বর

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটা সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন।

তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয় সেমিনারে ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’ বইয়ের মোড়ক উন্মোচন করছেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদসহ জ্যেষ্ঠ আলেমরা। বুধবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন একজন সুপরিচিত ইসলামি বক্তা।

কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন