১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন একজন সুপরিচিত ইসলামি বক্তা।
কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।
সূত্র: প্রথম আলো

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন
চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২
দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন