মহান আল্লাহর অসংখ্য সুন্দর ও গুণবাচক নাম রয়েছে, যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয় ‘আসমাউল হুসনা’। মুমিনরা বিপদে-আপদে, দোয়ায় ও জিকিরে এসব পবিত্র নামের মাধ্যমেই আল্লাহকে ডাকেন।কিন্তু ইসলামি বিশ্বাসের একটি মূলনীতি হলো আল্লাহর নাম ও গুণাবলির (আসমা ও সিফাত) ক্ষেত্রে মানুষ নিজের মনগড়া কোনো নাম বানাতে পারে না।
আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেসব নামে তাঁকে ডাকার অনুমতি দিয়েছেন, শুধু সেসব নামেই তাঁকে ডাকা বৈধ।আল্লাহর নাম নির্ধারিত ইসলামে আল্লাহর নামগুলো ওহি বা কোরআন-হাদিস দ্বারা সুনির্দিষ্ট; যাকে বলে তাওকিফি। কোনো মানুষ নিজের বুদ্ধি, আবেগ বা যুক্তি দিয়ে আল্লাহর জন্য নতুন কোনো নাম তৈরি করতে পারবে না। এমনকি সেই নামের অর্থ আপাতদৃষ্টে ভালো মনে হলেও তা বৈধ নয়।পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম।
অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকো।
সূত্র: প্রথম আলো

আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী
একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ
ব্রহ্মপুত্রের তীরে প্রাচীন বাণিজ্যকেন্দ্র দত্তের বাজার
ব্রহ্মপুত্রের তীরে প্রাচীন বাণিজ্যকেন্দ্র দত্তের বাজার
চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন