advertisement

সিকিউরিটি গার্ডের পোশাকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

সিকিউরিটি গার্ডের পোশাকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
ফটো কার্ড প্রিন্ট
খুলনা নগরীর সাতরাস্তা মোড় এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগে জ্যোতির্ময় (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন মহানগর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিকেলে যাত্রা শুরু হচ্ছে পাবনার নতুন ট্রেনের বিকেলে যাত্রা শুরু হচ্ছে পাবনার নতুন ট্রেনের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড খাবারে বিষ, মানুষের মনে বিষ: বাংলাদেশ কোন পথে হারিয়ে গেল? খাবারে বিষ, মানুষের মনে বিষ: বাংলাদেশ কোন পথে হারিয়ে গেল? রাজশাহীতে রেললাইনে আগুন, ট্রেন চলাচল ব্যাহত রাজশাহীতে রেললাইনে আগুন, ট্রেন চলাচল ব্যাহত জুলাইয়ের গ্রাফিতি ও শহীদ আবু সাঈদের প্রতিকৃতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’ জুলাইয়ের গ্রাফিতি ও শহীদ আবু সাঈদের প্রতিকৃতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’
advertisement

বিকেলে যাত্রা শুরু হচ্ছে পাবনার নতুন ট্রেনের

বিকেলে যাত্রা শুরু হচ্ছে পাবনার নতুন ট্রেনের
দীর্ঘদিনের অপেক্ষা ফুরাচ্ছে পাবনাবাসীর। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পাবনা সদর ও রাজধানী ঢাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃষি উদ্যোক্তাদের জন্য নতুন দিশা 

কৃষি উদ্যোক্তাদের জন্য নতুন দিশা 
সম্পাদকীয়

পণ্য বিক্রির পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক সাধারণত সেখানেই চুকে যায়। কিন্তু গাইবান্ধা শহরের শাপলামিল এলাকার উদ্যোক্তা গোলাম কিবরিয়া সেই প্রচলিত ব্যবসায়িক ধারণাকে বদলে দিয়েছেন। তাঁর ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’ থেকে কেনা কোনো চারা দুর্বল বা রোগাক্রান্ত হয়ে পড়লে ক্রেতারা তা ফিরিয়ে আনেন, আর কিবরিয়া পরম যত্নে সেটিকে সুস্থ করে আবার মালিকের হাতে তুলে দেন—তা-ও সম্পূর্ণ বিনা মূল্যে।

তাঁর নার্সারিটি পরিচিতি পেয়েছে ‘গাছের হাসপাতাল’ নামে।পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ছয় বছর চাকরি করেছেন গোলাম কিবরিয়া। কিন্তু বাঁধাধরা করপোরেট জীবনের গণ্ডি ছেড়ে ২০২০ সালে তিনি বেছে নেন প্রকৃতি ও কৃষিকে। মাসে মাত্র পাঁচ হাজার টাকায় ২০ শতক জমি ভাড়া নিয়ে তিন হাজার চারা দিয়ে শুরু করা সেই নার্সারিতে আজ ৩০ হাজারের বেশি চারা রয়েছে। সেই নার্সারিতে তিনি গাছের রোগবালাইয়ের পরামর্শ দিয়ে থাকেন।

শুধু তাঁর নিজের ক্রেতারাই নন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অসুস্থ গাছ নিয়ে এবং কৃষকেরা ফসলের রোগবালাইয়ের পরামর্শ নিতে ছুটে আসেন তাঁর কাছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে

ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে
ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের রামাল্লার কাছের এলাকায় গাছে আগুন দেওয়া হয়েছে

পরিবেশবান্ধব হিসেবে নিজেদের তুলে ধরার প্রচার চালালেও ফিলিস্তিনের পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। এ বিষয়ে আল-জাজিরায় মতামতধর্মী একটি নিবন্ধ লিখেছেন গাজার ফিলিস্তিনি লেখক রিফাত ইব্রাহিম। নিবন্ধটি প্রথম আলোর পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো।চলতি বছরের জলপাই সংগ্রহ মৌসুমের এক মাস পেরিয়েছে মাত্র।

এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা ৪ হাজার ৫০০টি জলপাইগাছের ক্ষতি করেছে বা উপড়ে ফেলেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত তাঁরা ধ্বংস করেছেন এক লাখ জলপাইগাছ। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজার প্রায় ২০ লাখ জলপাইগাছের ৯৭ শতাংশই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

১৯৬৭ সালে ইসরায়েল গাজা ও পশ্চিম তীর দখলের পর থেকে ২০১০-এর দশক পর্যন্ত তারা ৮ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস করেছে।জলপাইগাছ উপড়ে ফেলার সেই ভয়াবহ দৃশ্য আমার মনে পড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন