ফ্যাসিবাদবিরোধী ঐক্য সমুন্নত রাখা ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়।
সেখানে শুধু প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছিলেন।বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক সংসদ সদস্য প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিরোধীদলীয় নেতা।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জে এবার মুকসুদপুর থানায় আগুন
ফুটওভার ব্রিজ থেকে ককটেল ছুড়ে পালাচ্ছিলেন শাহিন
ঐক্যের যে শর্ত দিলেন শিবিরের সাবেক সভাপতি
গাজীপুরে পুলিশ-আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন