দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এটিই আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। রাতভর শীত অনুভূত হলেও সকালে উঠেছে ঝলমলে রোদ। গতকাল বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ওই দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে। এতে উত্তরের হিমেল বাতাসে রাতের তাপমাত্রা কমতে শুরু করে। আজ সকালে তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।অগ্রহায়ণের শুরু থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ, কুয়াশা আর উত্তুরে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছিল। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের।
রাতে ঘুমাতে হচ্ছে কাঁথা–কম্বল জড়িয়ে।গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে।
সূত্র: প্রথম আলো

আজকের বিনিময় হার
কোয়ান্টাম গবেষণায় ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ১১)—জলবায়ু ধীরে ধীরে পরিবর্তি...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন