আজ যদি পৃথিবী থেকে ভয়েজার ১ নভোযানের উদ্দেশে একটি বার্তা পাঠান, সেটি পৌঁছাতে সময় লাগবে প্রায় এক দিন। নভোযানটি যদি সঙ্গে সঙ্গে উত্তর পাঠায়, সেই উত্তর পৃথিবীতে ফিরতে লাগবে আরও এক দিন। অর্থাৎ একটি প্রশ্ন পাঠিয়ে উত্তর পেতে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত ৪৮ ঘণ্টা।
মাঝখানে কোনো সমস্যা হলে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।হ্যাঁ, এত দূরে চলে গেছে ভয়েজার ১!২০২৬ সালের ১৮ নভেম্বর নভোযানটি পৃথিবী থেকে এমন এক দূরত্বে পৌঁছেছে, যার নাম এক আলোক-দিন। দূরত্ব প্রায় ১৬ বিলিয়ন মাইল, অর্থাৎ ২৫ দশমিক ৯ বিলিয়ন কিলোমিটার। আলো এক দিনে যতটা পথ পাড়ি দেয়, এটিই সেই দূরত্ব। মানুষের তৈরি কোনো বস্তু এর আগে পৃথিবী থেকে এত দূরে যায়নি।একটা ছোট্ট তুলনা করা যাক। আলো এক সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।
সেই আলো পৃথিবী থেকে ভয়েজার ১ যানের কাছে পৌঁছাতেই লাগছে ২৪ ঘণ্টা।
সূত্র: প্রথম আলো

সিলেটের চায়ের রাজকীয় যাত্রা, ৪০ দেশে পৌঁছানোর লক্ষ্য ‘সিলেট টি’র
পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্ন...
হজমের নানা সমস্যার পাথেয় হিসেবে ন্যাচারাল মেডিসিনের ভূমিকা | ন্যাচারাল মেডিসিন: সুস্...
ফুসফুস ক্যানসারের চিকিৎসা যত দ্রুত শুরু করা যায়, বাঁচার সম্ভাবনা তত বাড়ে
১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন