বাংলাদেশের চা-শিল্পের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। অথচ আন্তর্জাতিক বাজারে দার্জিলিং, আসাম কিংবা সিলন চায়ের পরিচিতি থাকলেও সিলেটের চা এখনো তেমন পরিচিত নয়। এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। তাদের হাত ধরে বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের নিজস্ব পরিচয় তুলে ধরতে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড ‘সিলেট টি’।
১৮ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা ও তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া। তাঁদের উপস্থিতি নতুন এই উদ্যোগে যোগ করেছে বিশেষ মাত্রা।যেভাবে শুরু হলো ‘সিলেট টি’র ভাবনা‘সিলেট টি’ প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি প্রশ্ন।
বিশ্বের বিভিন্ন অভিজাত হোটেলে গিয়ে লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রহমান দেখেছেন, সেখানে দার্জিলিং, আসাম কিংবা সিলন চায়ের বেশ পরিচিতি রয়েছে।
সূত্র: প্রথম আলো

ভয়েজার এখন পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে; গন্তব্য কোথায়
পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্ন...
হজমের নানা সমস্যার পাথেয় হিসেবে ন্যাচারাল মেডিসিনের ভূমিকা | ন্যাচারাল মেডিসিন: সুস্...
ফুসফুস ক্যানসারের চিকিৎসা যত দ্রুত শুরু করা যায়, বাঁচার সম্ভাবনা তত বাড়ে
১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন