advertisement

সুইডিশ নির্বাচনব্যবস্থায় স্বচ্ছতা ও সরকার গঠনের প্রক্রিয়া

সুইডিশ নির্বাচনব্যবস্থায় স্বচ্ছতা ও সরকার গঠনের প্রক্রিয়া
ছবি: এএফপি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সুইডেনের নির্বাচনব্যবস্থা বিশ্বের অন্যতম স্বচ্ছ, নিরাপদ ও উচ্চমানের হিসেবে স্বীকৃত। এখানে পদ্ধতিগত ভোট কারচুপি বা জালিয়াতির সুযোগ নেই।ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া অত্যন্ত বিকেন্দ্রীকরণ ও উন্মুক্ত। ভোটকেন্দ্রে ব্যালট পেপার সাজানো থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে নজরদারি করতে পারেন।

এমনকি প্রাথমিক গণনার পর সেন্ট্রাল ইলেকশন অথরিটিতে ভোট পুনরায় ম্যানুয়ালি যাচাই করা হয়। আন্তর্জাতিক গবেষক ও পর্যবেক্ষকদের মতে, সুইডিশ নির্বাচনব্যবস্থার ওপর জনগণের আস্থার হার সব সময় অত্যন্ত উঁচুতে থাকে।অভিবাসী ভোটার ও রাজনৈতিক বিতর্কসুইডেনের ডানপন্থী দলগুলো প্রায়ই দাবি করে থাকে, অভিবাসীপ্রধান উপশহরগুলোয় বামপন্থী দলগুলো অভিবাসী ও মুসলিম ভোটারদের সমর্থন নিয়ে নিজেদের ভোটব্যাংক ভারী করেছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং ফিলিস্তিনপন্থী মনোভাব এই মেরুকরণকে আরও বাড়িয়ে তুলেছে।বামপন্থী দল ঐতিহ্যগতভাবে সাম্রাজ্যবাদবিরোধী ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার হওয়ায় সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি সহানুভূতিশীল কিছু অভিবাসী বা বিশেষ জনগোষ্ঠী এই দলকে ভোট দিয়ে থাকতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ... ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি: ৫ জনের নামে মামলা কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি: ৫ জনের নামে মামলা গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, হঠাৎ বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৭ জনের গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, হঠাৎ বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৭ জনের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই
advertisement

তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত

তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত
তিলক বর্মা খেলেন ২৬ বলে ৫১ রানের ইনিংস
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগের ম্যাচে নমন ধীর ১৫ বলে ৪২* রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন। এবার সেই কাজটাই করলেন তিলক বর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভারতকে জেতালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ১৮০ রান তাড়া করতে নেমে একসময় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষ ১৮ বলে দরকার ছিল ৪৬ রান।

তিলক ও নীতিশ কুমার রেড্ডির অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। রান তাড়ায় ভারতের শুরুটা মন্দ ছিল না। তবে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৪ রান তোলার পর মাঝের ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। মিচেল স্যান্টনার মাত্র ২১ রানে নেন ৪ উইকেট।১৫ ওভার শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ১১৩ রান।

আগের ম্যাচে ১৫ বলে ৪২ রান করা নমন ধীরও ততক্ষণে আউট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা

পঞ্চম দফায় খোলা হলো শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স, চলছে গণনা
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্সের টাকা শনিবার সকাল থেকে পঞ্চম দফায় গণনা চলছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে পঞ্চমবারের মতো টাকা গণনা শুরু হয়েছে।

আজ শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।এর আগে চতুর্থ দফায় সেখান থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।শাহজালালের মাজারের ডেগ-দানবাক্সে ৮৯ লাখ টাকা, পাওয়া গেছে স্বর্ণ-বিদেশি মুদ্রাওসিলেটের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আপাতত মাসে একবার টাকা গণনা করা হবে।

পরে একজন ব্যবস্থাপক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‎ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের চার গোল

‎ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের চার গোল
মোহামেডানের গোল উদযাপন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ ছুটছেই। চার ম্যাচ, চার জয়। প্রতিপক্ষের জালে গোলের পর গোল। সাদা-কালোদের দুরন্ত ছন্দে আজ রীতিমতো উড়ে গেছে ঢাকা ওয়ান্ডারার্স। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান।এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের ওপরে শুধু পুলিশ এফসি।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পুলিশ আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে হারিয়েছে ১-০ গোলে। তবে পুলিশের চেয়ে এক ম্যাচ কম খেলেই তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহামেডান।তিলকের ঝড়ে শেষ ১৮ বলে ৪৬ রান তুলে জিতল ভারত ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত।

সুলেমান দিয়াবাতের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে সহজেই জালে পাঠান শাহরিয়ার ইমন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন