ওরে ওরে ওরে—শোন রে মানুষ, শোন রে ভাই, দেয়ালেরও চোখ আছে, মুখ যে তাহার নাই। রাইতে যখন আঁধার নামে, চাঁদ লুকায় মেঘের ঘোরে, আমি দেয়াল হইয়া থাকব, নীরব ওই ঘরের দ্বারে। আমি দেয়াল হব, নীরব পাথর, দাঁড়ায়ে রব রাতের আঁধারে, এক পরিবারের কান্না শুনব, শেষ আহাজারির হাহাকারে। ইট-পাথর আর চুন-সুরকিতে গড়ব আমি বুকের ঘর, মানুষের হাসি-কান্না জমবে, জমবে কত নীরব প্রহর।
মায়ের চোখের সামনে শুনব, সন্তানের শেষ কান্নাখানি,বাপের বুকের চাপা আর্তি, দেয়াল ছাড়া কেই–বা জানি?আমি দেয়াল হব, ওরে আমি দেয়াল হব,কথা কইব না, চোখ বুজব না, সত্যের সাক্ষী রব।ওরে ওরে আমি দেয়াল হব রে,নীরব রাতের গোপন কথা বুকে লিখে রব রে।আল-বদর, রাজাকারের ঘরেও ইতিহাসের দেয়াল হব,নকশাল কিংবা মুক্তিযোদ্ধার পালায় থাকা ঘরেও রব।শরণার্থীর ফেলে যাওয়া শূন্য ঘরের দেয়াল হব,ধুলোমাখা সেই উঠোনখানার পুরান কথা মনে রাখব।ছিল হাসি, ছিল আশা, ছিল কত অভিমান,ভোরের আগে কে যে কাইড়া নিল রে সেই সুখের প্রাণ?ওরে ওরে ওরে, কোন পথে যায় মানুষ,মানুষ হইয়া মানুষ যদি হারায় মনের হুঁশ।ওরে ওরে, আমি দেয়াল হব,যা দেখেছি বুকের ভেতর চিরকাল তা রাখব।সাগর-রুনির ঘরের দেয়াল যদি কথা কইতে পারত,কে আইল, আর কে গেল রে, যা দেখেছে সব জানাইত।নিথর হইয়া দেয়াল থাকে, সময় চলে রাতের স্রোতে,সত্য যদি লুকায় মানুষ, প্রশ্ন থাকে দেয়ালজুড়ে।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও...
সূত্র: প্রথম আলো

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ...
ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র
কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি: ৫ জনের নামে মামলা
গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, হঠাৎ বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৭ জনের
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন