মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল
সোনার দাম আবার ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়ে গেল। আজ সকালে দাম বেড়ে যাওয়ায় সোনার দাম আবার এই সীমা পেরিয়ে গেছে।দেশের বাজারে সোনার দাম এই বাড়ছে তো এই কমছে। টানা সাত দিনে সোনার দাম দুই দিন কমেছে, পাঁচ দিন বেড়েছে। আজ শনিবার সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়।
গতকাল দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবারও সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। অর্থাৎ তিন দিনে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।আজ দাম বৃদ্ধির পর ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
সূত্র: প্রথম আলো
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক সংঘর্ষ হয়।
এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের মো. রাকিন নামে এক শিক্ষার্থী ওই জুনিয়রদের একজনকে ডাকেন।
তবে ভৈরব বর্মণ জুনিয়র শিক্ষার্থীদের তাঁর কাছে না যাওয়ার পরামর্শ দেন।
সূত্র: প্রথম আলো
কালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে উঠে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানার কালশী এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসের পেছনের দিকে বসে ছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থাপল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান আজ শনিবার প্রথম আলোকে বলেন, চলন্ত বাসে আগুন দিয়েছে।
ভেতরে যাত্রী ছিল তবে তারা আহত হয়েছে, এমন খবর পাওয়া যায়নি।গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে আজ শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত রাজশাহীতে গ্যারেজে রাখা বাসে আর ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো

আবারো টেকনাফের লোকালয়ে গুলিবিদ্ধ হাতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন