advertisement

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় ফেসবুক–হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা, এতে কী লাভ

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় ফেসবুক–হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা, এতে কী লাভ
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে চায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

এ জন্য দেশে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপন, আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ এবং স্থানীয় ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫-এর আওতায় মোট তিনটি বিষয়ে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।চিঠিতে মেটা জানিয়েছে, এই আবেদন পুরো টেলিযোগাযোগ খাতের জন্য লাইসেন্স থেকে অব্যাহতি চাওয়ার উদ্দেশ্যে নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি দল হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি দল পুরান ঢাকার নতুন গল্প নিয়ে রফিক আজমের বইয়ের মোড়ক উন্মোচন পুরান ঢাকার নতুন গল্প নিয়ে রফিক আজমের বইয়ের মোড়ক উন্মোচন হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার ইলিশের পদ্মায় সাকার মাছ: বিপদ কার? ইলিশের পদ্মায় সাকার মাছ: বিপদ কার?
advertisement

বাংলা গানের শত বছরের ইতিহাস নিয়ে শহীদ মাহমুদ জঙ্গীর বই

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সোলস, রেনেসাঁ ও এলআরবির মতো জনপ্রিয় ব্যান্ডের জন্য লিখেছেন বহু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ নভেম্বর ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শনিবার বিকেলে

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা। শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের ঠেকাতে প্রয়োজনে ‘জীবনের শেষ রক্তবিন্দু’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে তাঁদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন স্থানীয় বিএনপির নেতারা।

আজ শনিবার বিকেলে ভোমরা স্থলবন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম (হাবিব) বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন