পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা। শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের ঠেকাতে প্রয়োজনে ‘জীবনের শেষ রক্তবিন্দু’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে তাঁদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন স্থানীয় বিএনপির নেতারা।
আজ শনিবার বিকেলে ভোমরা স্থলবন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম (হাবিব) বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো

হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি দল
পুরান ঢাকার নতুন গল্প নিয়ে রফিক আজমের বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় ফেসবুক–হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেট...
হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার
ইলিশের পদ্মায় সাকার মাছ: বিপদ কার?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন