advertisement

হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি দল

হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি দল
দুই দফায় নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নেয়
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ শনিবার বিকেলে পুলিশ প্লাজা অংশ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১০টি নৌকা দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের হয়ে অংশ নেওয়া বালু নদ দল। প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধনের পর তিনি বলেন, ঢাকা উত্তর সিটি উন্নয়নমূলক কাজের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশানিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাঁরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চান, যেখানে নাগরিকেরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন।শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করার চেষ্টা চলছে।

নগরকে পরিষ্কার, আধুনিক ও বাসযোগ্য করে তোলা তাঁদের নৈতিক দায়িত্ব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না পুরান ঢাকার নতুন গল্প নিয়ে রফিক আজমের বইয়ের মোড়ক উন্মোচন পুরান ঢাকার নতুন গল্প নিয়ে রফিক আজমের বইয়ের মোড়ক উন্মোচন বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় ফেসবুক–হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা, এতে কী লাভ বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় ফেসবুক–হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেট... হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার ইলিশের পদ্মায় সাকার মাছ: বিপদ কার? ইলিশের পদ্মায় সাকার মাছ: বিপদ কার?
advertisement

বাংলা গানের শত বছরের ইতিহাস নিয়ে শহীদ মাহমুদ জঙ্গীর বই

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সোলস, রেনেসাঁ ও এলআরবির মতো জনপ্রিয় ব্যান্ডের জন্য লিখেছেন বহু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ নভেম্বর ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না

ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হবে না
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শনিবার বিকেলে

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা। শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের ঠেকাতে প্রয়োজনে ‘জীবনের শেষ রক্তবিন্দু’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে তাঁদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন স্থানীয় বিএনপির নেতারা।

আজ শনিবার বিকেলে ভোমরা স্থলবন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম (হাবিব) বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন