তরুণ প্রজন্মই বারবার হয়ে উঠেছে নবযুগের অগ্রদূত। উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের উপকূল থেকে ২০ বছর আগে যে আওয়াজ প্রথমে উঠেছিল, তা আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছে। মরক্কো, তিউনিসিয়া, মিসর—এই দেশগুলোর তরুণেরা প্রথমে রাস্তায় নেমেছিল। তাদের দাবি ছিল সহজ—কাজ চাই, শিক্ষা চাই, মর্যাদা চাই। এই কণ্ঠস্বরই হয়ে উঠল এক অগ্নিবীজ, যা পরে ছড়িয়ে পড়ল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা পর্যন্ত।
জেনারেশন জেড—ডিজিটাল যুগের সন্তান, অথচ তাদের হৃদয়ে জ্বলে উঠেছে বিদ্রোহের অগ্নিশিখা।ঢাকার রাস্তায় ২০২৪ সালে যে তরঙ্গ উঠেছিল, তা ছিল এক অগ্নিবীজ। দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব—সবকিছুর বিরুদ্ধে তরুণেরা ঝাঁপিয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, পোশাকশ্রমিকেরা, এমনকি স্কুলপড়ুয়া কিশোরেরাও মিছিলের স্রোতে মিলেছিল। এই আন্দোলন কেবল সরকারের পতন ঘটায়নি, বরং বিশ্বকে দেখিয়েছে—জেনারেশন জেড কেবল ভোগবাদী নয়, তারা লড়াই করে, প্রাণ দেয়।
এ এক অভূতপূর্ব আন্দোলন, যেখানে সরকারের শুধু পতন হয়নি, তারা দলেবলে সপরিবার দেশ থেকে পালিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো

চুয়েটে শাটডাউন প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
লাল-সবুজ জার্সির স্বপ্ন বুনে চলেছে ফুলকলি ত্রিপুরা
স্মার্টফোনের আঙুলের ছাপ কীভাবে কাজ করে
নিজেকে কি মেহজাবীনের জায়গায় ভাবেন তটিনী? কী বললেন এই অভিনেত্রী
৫১তম বিসিএসে ৫ হাজার পদে আবেদন ছাড়াল ৪১ হাজার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন