Locals staged a demonstration on Sunday, demanding Shipon’s arrest and maximum punishment. Details
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
Locals staged a demonstration on Sunday, demanding Shipon’s arrest and maximum punishment. Details
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
পরে উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেন।আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এসে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিপ্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
এ সময় জাপান ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সূত্র: প্রথম আলো
মা ইলিশ রক্ষায় জেলেদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে, অথচ তাঁদের সংসার চলবে কীভাবে, সেই ব্যবস্থাটুকু সময়মতো নিশ্চিত করা হয়নি। চট্টগ্রামের সন্দ্বীপে নিষেধাজ্ঞার ১৫ দিন পেরিয়ে গেলেও জেলেরা প্রতিশ্রুত খাদ্যসহায়তা পাননি।
ইলিশ সংরক্ষণের দায়িত্ব জেলেদের ওপর চাপিয়ে তাঁদের জীবিকার সংকট উপেক্ষা করা ন্যায়সংগত নয়।প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়ার কথা। সন্দ্বীপে কার্ডধারী জেলে রয়েছেন ৮ হাজার ৩৩২ জন; সহায়তা পাবেন মাত্র ৪ হাজার জন; অর্থাৎ কার্ড থাকার পরও অর্ধেকের বেশি জেলে সহায়তার বাইরে থাকছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন প্রকৃত জেলে হয়েও কার্ড না পাওয়া মানুষেরা।
ফলে সহায়তা পৌঁছানোর বিলম্বের পাশাপাশি এর আওতা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে।যাঁরা প্রতিদিন মাছ ধরে সংসার চালান, তাঁদের পক্ষে তিন সপ্তাহ আয়হীন থাকা সহজ নয়।
সূত্র: প্রথম আলো
নদীপথে হত্যা, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধ যে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, তা নদীপথে অপরাধ নিয়ে প্রথম আলোর দুই পর্বের প্রতিবেদনে সুস্পষ্টভাবে উঠে এসেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অপরাধীরা হত্যা, ধর্ষণের মতো অপরাধের আলামত মুছে ফেলার কৌশল হিসেবে নদীপথকে বেছে নিচ্ছে। সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী, বিশেষ করে নৌ ডাকাত আর জলদস্যুরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা পুলিশের ওপর আক্রমণ করতেও পিছপা হচ্ছে না।
এ বাস্তবতায় নদীপথে নাগরিকের জানমালের নিরাপত্তার বিষয়টি যে বড় প্রশ্নের মুখে পড়েছে, সেটা বলাই বাহুল্য।নৌ পুলিশের বরাতে প্রথম আলোর খবর জানাচ্ছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৫ বছর ৯ মাসে দেশের বিভিন্ন নদ–নদী থেকে ২ হাজার ৪৯৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি যেমন আছেন, তেমনি বিভিন্নভাবে নদীতে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু এবং নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এ সময়ে ১ হাজার ৭৩৯ জনের মরদেহ শনাক্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন