রোববার সকাল ৮টা। ৪৫ বছর বয়সী সালমা (ছদ্মনাম) চায়ের কাপ হাতে বললেন, ‘এআই আমার জন্য নয়, ওসব কম বয়েসীদের কাজ।’ কিন্তু সত্যি বলতে, এআই শেখা সাইকেল চালানো শেখার মতো। একবার শুরু করলেই হয়।
কোনো বয়স লাগে না।চলুন, সাত দিনের ছোট একটা চ্যালেঞ্জ নিই১. রোববার: একটা সহজ প্রশ্ন করুন, যেমন ‘আজ রান্নায় কী করব?’২. সোমবার: একটা ই–মেইল বা আবেদনের খসড়া লিখিয়ে নিন।৩. মঙ্গলবার: কঠিন কোনো বিষয় ‘দশ বছরের শিশুর মতো করে’ বোঝাতে বলুন।৪. বুধবার: এআইয়ের দেওয়া একটা তথ্য অন্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখুন।৫. বৃহস্পতিবার: আগের প্রশ্ন আরও পরিষ্কার করে আবার লিখুন।৬. শুক্রবার: অ্যাপের গোপনীয়তা সেটিংস দেখে নিন।৭. শনিবার: কী শিখলেন, নিজের ভাষায় লিখে রাখুন।প্রতিদিনের কাজটা হবে মাত্র দশ মিনিটের।
এতে বাড়তি কোনো খরচ বা বিশেষ জ্ঞান লাগবে না, শুধু একটা স্মার্টফোন আর কৌতূহল হলেই চলবে।বিশেষ সতর্কতাপুরো সপ্তাহে এই কাজে কোথাও ব্যক্তিগত পরিচয়, পাসওয়ার্ড বা ব্যাংকের/কার্ডের তথ্য কখনো লিখবেন না।
সূত্র: প্রথম আলো

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি, বন্দিশিবিরে ছিলেন ৩৬ জন
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আইজিপির বক্তব্যের ব্যাপারে সরকারের চূড়ান্ত অবস্থান প্রধানমন্ত্রী বিবেচনা করবেন: জাহে...
নাটোরে বিএনপির এমপির ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন