advertisement

রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা, কে এই হর্ষ মেহতা

রহস্যময় প্রেমিককে নিয়ে পার্টিতে হাজির মালাইকা, কে এই হর্ষ মেহতা
মালাইকা অরোরা ও হর্ষ মেহতা। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? কয়েক মাস ধরে এই প্রশ্ন ঘুরছে বলিউডে। হর্ষ মেহতা নামের হীরার এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মানিশ মালহোত্রার দীপাবলির পার্টিতে তাঁদের একসঙ্গে উপস্থিতিতে।মুম্বাইয়ে আয়োজিত এই জমকালো পার্টিতে কথিত প্রেমিক হর্ষ মেহতাকে সঙ্গে নিয়ে হাজির হন মালাইকা।

তবে অনুষ্ঠানে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময়—কোনো সময়ই দুজনকে একসঙ্গে আলোকচিত্রীদের সামনে পোজ দিতে দেখা যায়নি। মালাইকা একাই ছবি তোলেন। পরে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে ইশারায় হর্ষকে ডাকতে দেখা যায়। দুজন একসঙ্গেই সেখান থেকে চলে যান। তবে বের হওয়ার আগে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন হর্ষ। তাঁদের উদ্দেশে দেখান থাম্বস আপও।মালাইকা অরোরা।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অনুষ্ঠানে মালাইকার পোশাকও ছিল নজরকাড়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু ফলোয়ার ২১ লাখ, বিক্রি ৩৩! ফলোয়ার ২১ লাখ, বিক্রি ৩৩! ঘুমের প্রকারভেদ ঘুমের প্রকারভেদ হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার! হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার! ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ
advertisement

সবজান্তা সমীপেষু

সবজান্তা সমীপেষু

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওয়ামিকা গাব্বির ব্ল্যাক ম্যাজিক

ওয়ামিকা গাব্বির ব্ল্যাক ম্যাজিক

ফ্যাশন-সচেতন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘প্রহার’-এর প্রচারণায় অংশ নিয়ে কালো শাড়িতে এক অনবদ্য লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি তাঁর এই সাজ নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।ওয়ামিকার পরনে ছিল কালো শাড়ি। তবে সাধারণ এই শাড়ির মূল আকর্ষণ এর জমকালো পাড়।পুরো বর্ডার জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন রঙের সিকুইন, স্টোন ও বিডসের কাজ ।

শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে সুন্দরী বেছে নিয়েছেন স্লিভলেস স্ট্র্যাপি ভেলভেট ব্লাউজ।

সুইটহার্ট নেকলাইন ও ভেলভেটের আভিজাত্য তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা।আশির দশকের ম্যাক্সিমালিস্ট ও রেট্রো গ্ল্যামারের আবহ ফুটিয়ে তুলতে চুলে রেখেছিলেন ভলিউমিনাস সফট কার্ল।নিখুঁত উইংড আইলাইনার ও কাজলে টানা টানা চোখ দুটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।সঙ্গে ন্যাচারাল গোলাপি লিপস্টিক ও গালে হালকা ব্লাশের ছোঁয়া মেকআপ পরিপূর্ন করেছে ।তবে সাজের অন্যতম আকর্ষণ ছিল গয়না নির্বাচন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবা

বাবা
অলংকরণ: মাসুক হেলাল

শামীম সারা দিন এত ব্যস্ত ছিল যে সে কাঁদতে ভুলে গিয়েছিল। শায়ন্তীকে কবরে শোয়ানো হয়েছে আসরের নামাজের পর। তার পরেও অনেকক্ষণ তারা কবরস্থানে ছিল। রূপাকে সেখান থেকে বাড়িতে আনা যাচ্ছিল না। তারা অবশেষে বাড়ি ফিরেছে মাগরিবের পর। রাত নয়টার দিকে ড্রয়িংরুমে এশার নামাজে দাঁড়িয়ে শামীম আর কান্না ধরে রাখতে পারল না। রূপা তখনো বেডরুমে তসবিহ হাতে বসে কাঁদছে। ঝাড়া কয়েক মিনিট কাঁদল শামীম। তার কান্নায় ব্যাঘাত ঘটাল একটা ফোনকল।

সারা দিন অনেক ফোন এসেছে; সে কিছু কল ধরতে পেরেছে, কিছু পারেনি। এখন যে নম্বর থেকে কলটা এল, সেটা তার ফোনে সেভ করা নেই। সারা দিন সে অনেক আনসেভড নম্বর থেকে আসা কল রিসিভ করেছে। নম্বরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে কলটা ধরতে ধরতে জায়নামাজ ছেড়ে পাশে একটা সোফায় গিয়ে বসল। ‘আসসালামু আলাইকুম।’ ‘এটা শামীমের ফোন?’ ওপাশ থেকে কেউ জানতে চায়। ‘জি, বলছি।’ শামীম চোখ মুছতে মুছতে বলে। ‘আমি এমদাদ।’ শামীম কণ্ঠটা চিনতে পারে।

সে বুঝে যায় লোকটা এখন তাকে কী বলবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন