advertisement

ক্লাস-পরীক্ষা বর্জন জাককানইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের

ক্লাস-পরীক্ষা বর্জন জাককানইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের
ফটো কার্ড প্রিন্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রকাশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ ইউটিউবের নেভিগেশন বারে নতুন পরিবর্তনে বিরক্ত ব্যবহারকারীরা ইউটিউবের নেভিগেশন বারে নতুন পরিবর্তনে বিরক্ত ব্যবহারকারীরা শহীদদের নামে জাহাজের নামকরণকে ‘বাজে সিদ্ধান্ত’ বললেন আনু মুহাম্মদ শহীদদের নামে জাহাজের নামকরণকে ‘বাজে সিদ্ধান্ত’ বললেন আনু মুহাম্মদ গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী যারা বলে তারা আসলে গুপ্ত, মেঘনা আলমের কেন এই দাবি? যারা বলে তারা আসলে গুপ্ত, মেঘনা আলমের কেন এই দাবি?
advertisement

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব কাগজডটএআই প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ এই প্রকল্পে ১০ বছরে ৮০ কোটি টাকা ব্যয় হলেও ব্যবহার সামান্য, যা গুগল লেন্সের মতো সহজলভ্য সেবার বিপরীতে দুর্বল। ১৫৮ কোটি টাকার প্রকল্পের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আইসিটি সচিবও টুলগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশেষজ্ঞরা অতীতে ১৯ হাজার কোটি টাকার ২১টি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষাপাপটে জবাবদিহি দাবি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায়

শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায়
বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান

প্রকৃতির প্রতিটি বদলের পেছনে একটা গল্প থাকে, আর সেই গল্পে জড়িয়ে থাকে মানুষও। পাঁচ দশকের বেশি সময় ধরে সেই গল্প খুঁজছেন বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। ১৯৮৩ সালে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের আল আইন চিড়িয়াখানায়। ১৯৮৯ সালে নেন দুবাই চিড়িয়াখানার দায়িত্ব। তাঁর নেতৃত্বে বর্তমানে দেশে তৈরি হচ্ছে বন্য প্রাণীদের লাল তালিকা।

প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেছেন হারিয়ে যাওয়া পাখি, বনের পথ চেনানো মানুষ আর প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়া পেশার কথা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব হাসানআপনি একবার বলেছিলেন, প্রকৃতির সব পরিবর্তনের পেছনে একটি গল্প থাকে। আপনার দেখা এমন কোনো গল্প বলবেন, যা আজও মনে গেঁথে আছে?রেজা খান: ঘটনা অনেক। একটা বাদি হাঁসের কথা। পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি আর লংগদু এলাকায় এ হাঁস থাকত। আমাদের দেশে সারা বছর বনে থাকা একমাত্র হাঁস এটি।

বাসা করে গাছের কোটরে, অনেক উঁচুতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া

প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া
মিস ইউনিভার্স ২০২৬–এ ভারতের প্রতিযোগী কাজিয়া লিজ মেজো

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হয়েছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। কয়েক দিনের মধ্যেই শুরু হবে তাঁদের আনুষ্ঠানিকতা ও নানা কার্যক্রম। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন কেরালার মডেল কাজিয়া লিজ মেজো৫ নভেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজিয়া লিজ মেজো।

ছবিতে দেখা গেছে, ভারতের জাতীয় পতাকা হাতে (একদল সদস্যদের সঙ্গে) পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করছেন কাজিয়া। তবে তাঁর সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মেরুন রঙের একটি শাড়ি। ১ লাখ ৪২ হাজার রুপির শাড়িতে কাজিয়াবিমানবন্দরে যাওয়ার সময়ের সাজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কাজিয়া। মেরুন রঙের শাড়িটির নকশা করেছেন সামান্থা চৌহান। অর্গানজা ও র-সিল্ক কাপড়ের মিশ্রণে তৈরি শাড়িটিতে আছে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ।

ডিজাইনারের অফিশিয়াল ওয়েবসাইটে শাড়িটির দাম ১ লাখ ৪২ হাজার ভারতীয় রুপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন