advertisement

হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স

হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
ফটো কার্ড প্রিন্ট

‘অবিশ্বাস্য, অসাধারণ’—তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির প্রশংসায় বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বললেন দুটি শব্দই। জিম্বাবুয়েতে অভিষেক হওয়ার পর হৃদয় নিজের মাত্র দ্বিতীয় টেস্ট খেলেছেন মিরপুরে এই সিরিজের প্রথম ম্যাচে।ওই ম্যাচের দুই ইনিংসেই তিনি অসময়ে মারতে গিয়ে আউট হয়েছিলেন। তারপর তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি, টেস্ট খেলার মতো ধৈর্য আছে কি না, উঠেছিল এমন প্রশ্নও।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি আজ বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ২৪২ রানের ইনিংস খেললেন।কীভাবে তা সম্ভব হলো; সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয়, হৃদয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেলে আপনারা তাকেই জিজ্ঞেস করবেন, এই ঘুরে দাঁড়ানোর পেছনে রহস্যটা কী! কারণ, একমাত্র সে–ই এটা ব্যাখ্যা করতে পারবে।’প্রায় পুরো দিন ব্যাটিং করা হৃদয়েরই আজ সংবাদ সম্মেলনে আসার কথা ছিল।

কিন্তু মাংস পেশিতে টান লাগায় এতটুকু আসতেও নিষেধ ছিল ফিজিওর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন  বললেন মোরছালিন বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি হৃদয় জুড়ানো ডাবল সেঞ্চুরি হৃদয় জুড়ানো ডাবল সেঞ্চুরি
advertisement

মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে ফেরাতে হবে: ডা. শাহাদাত

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ফ্লাভিও কুফা, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প’

‘ফ্লাভিও কুফা, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প’
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ফ্লাভিও বলসোনারোকে ‘কুফা’ বলে কটাক্ষ করেছেন। তার দাবি, ফ্লাভিও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই মধ্যবর্তী নির্বাচনে হেরেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক ভূমি উপসচিব শাহাবুদ্দিন খানের মৃত্যুতে জামায়াতের শোক

সাবেক ভূমি উপসচিব শাহাবুদ্দিন খানের মৃত্যুতে জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন, ভূমি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব শাহাবুদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন