মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সাবেক ভূমি উপসচিব শাহাবুদ্দিন খানের মৃত্যুতে জামায়াতের শোক
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে ঢুকতে বাধা দেওয়ায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে সেখানকার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার বাসিন্দা। আটক সানি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটার দিকে সানি টাউন হলের ভেতরে প্রবেশ করতে চাইলে মনসুর আলী বাধা দেন।
এ সময় ক্ষুব্ধ হয়ে সানি তাঁর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন