advertisement

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ২৩ রানে এগিয়ে বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট

সিলেট টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। ৩ উইকেটে ৮৮ রান নিয়ে শুরু করে মুশফিক, লিটন ও মিরাজের দ্রুত বিদায়ে দল যখন খেই হারাচ্ছিল, তখন তাইজুল ও তাসকিনকে সঙ্গে নিয়ে হৃদয় যথাক্রমে ১১৭ ও ৮৫ রানের জুটি গড়ে তুলেন। তাঁর একার প্রতিরোধের ফলেই দিনের শুরুতে অভাবনীয় এই গল্প লেখা সম্ভব হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের আর্জেন্টিনার আপিলে শাস্তি কমল মলিনার, কমেনি পারেদেসের হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন  বললেন মোরছালিন বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে যত কীর্তি
advertisement

‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত

‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত
শাহরুখ খান

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার গান ‘তু মিল যায়ে’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রকাশের পাঁচ দিনের মধ্যেই গানটির ইউটিউব ভিউ ছাড়িয়েছে ছয় কোটি। তবে প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে উঠেছে সুর নকলের অভিযোগ। এক শ্রোতার দাবি, গানটির সুরের সঙ্গে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল রয়েছে।

বিষয়টি নিয়ে মৌসুমী ভৌমিককে সামাজিক মাধ্যমে ট্যাগও করেন ওই শ্রোতা; কিন্তু অভিযোগের জবাবে মৌসুমী যা বলেছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।‘তু মিল যায়ে’ গানে শাহরুখ ও দীপিকা।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৌসুমী ভৌমিকের এক ভক্ত সামাজিক মাধ্যমে ‘তু মিল যায়ে’ গানের সুরের সঙ্গে তাঁর ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের মিল খুঁজে পাওয়ার কথা জানান। পোস্টে মৌসুমীকে ট্যাগ করে বিষয়টি তাঁর নজরেও আনেন।

জবাবে সুর চুরির অভিযোগকে সরাসরি সমর্থন না করে নিজের সংগীতভাবনা ও সুরের উৎস নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই শিল্পী।মৌসুমী ভৌমিক লেখেন, ‘তুমি আমায় জানাতে চেয়েছ বলেই নিশ্চয়ই ট্যাগ করেছ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’

বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির ব্যানারে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলামের উদ্যোগে পৌর পার্কে সমাবেশের আয়োজন করা হয়

চাঁপাইনবাবগঞ্জ শহরে বিএনপির বিবদমান দুটি গ্রুপ আলাদাভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এতে স্থানীয় বিএনপির পুরোনো বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে।

এ জন্য পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ।চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলামের নেতৃত্বাধীন জেলা বিএনপির একাংশ আজ শনিবার বেলা তিনটায় পৌর পার্ক মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে।জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার নেতৃত্বাধীন দলের অন্য অংশ একই সময় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে।জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে হারুনুর রশীদ আর প্রধান বক্তা হিসেবে সৈয়দা আশিফা আশরাফি বক্তব্য দেন।জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার নেতৃত্বাধীন দলের অন্য...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৩ মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

৩ মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/3-mase-desjure-4-6ti-soitzprbaher-asnka

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন