advertisement

আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের

আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান ডেপুটি স্পিকারের
সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল। ৯ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়া নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না (আইনসভাকে ক্ষমতাশালী করুন, অবজ্ঞা না)।’ আজ সোমবার জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপনের আগে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, কোনো সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে নোটিশ দিতে হয়।

অবশ্য এ ক্ষেত্রে স্পিকার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এর কম সময়ের নোটিশেও বিল উত্থাপনের অনুমতি দিতে পারেন।বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল গত ২৩ জুলাই। এ–সংক্রান্ত বিল সংসদে আনা হয়েছে ৯ নভেম্বর, সোমবার; কিন্তু এই বিল আনার ক্ষেত্রে সাত দিনের নোটিশ দেওয়া হয়নি। সংসদ সচিবালয় সূত্র জানায়, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি সংসদে আসে ৪ নভেম্বর।

বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে স্পিকারের বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে।আজ সোমবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে উত্থাপনের আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল, প্রায় চার মাস আগে।ডেপুটি স্পিকার বলেন, ‘এই চার মাসে আপনার এক্সিকিউটিভের পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে এল যে আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমত...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর ৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড ৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত ১৪ ফ্ল্যাটের ভাড়া থেকে বছরে আয় ৩৯ লাখ টাকা, ৩০ বছরেই অবসর ১৪ ফ্ল্যাটের ভাড়া থেকে বছরে আয় ৩৯ লাখ টাকা, ৩০ বছরেই অবসর ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে যুবদলের আলটিমেটাম ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে যুবদলের আলটিমেটাম
advertisement

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর

শিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার মামলায় সাক্ষ্য ২৪ নভেম্বর
যশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধের’ নামে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড

৬০ ছুঁইছুঁই বয়সেও মাঠে মিউরা, গড়লেন নতুন রেকর্ড
পেশাদার ফুটবলে আরেকটি রেকর্ড গড়লেন জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার কাজুয়োশি মিউরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হতে পারে তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ; অন্যটি দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

আজ সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। তাতে এই জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন।

তিনি যে দেশে ফিরবেন বলেছিলেন, সে প্রক্রিয়ার অংশ এই আবেদন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন