advertisement

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই 

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই 
আসিফ নজরুল
ফটো কার্ড প্রিন্ট

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে।

এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’ পরে যোগাযোগ করা হলে ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি–২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন।

রাস্তায় প্রচন্ড যানজট ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিআরইউ সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ডিআরইউ সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা উনি একটা হাততালি চেয়েছিলেন, একসাথে তিনটা দিলাম: শফিকুর রহমান উনি একটা হাততালি চেয়েছিলেন, একসাথে তিনটা দিলাম: শফিকুর রহমান ৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ ৮.৯৯% সুদে বাড়ির ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌–বাংলা ব্যাংক, তাতে কার কী লাভ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা ২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর ২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল করায় বিশেষজ্ঞদের প্রশ্ন ও অন্যান্য খবর
advertisement

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগ নাশকতায় এনসিপি কেন নীরব?

আওয়ামী লীগ নাশকতায় এনসিপি কেন নীরব?
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ২০২৫ সালের ২ মে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলটির নেতারা  

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নাশকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিষ্ক্রিয়। এনসিপি মনে করে, সরকার নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে 'নিয়ন্ত্রিত নাশকতা'র সুযোগ দিচ্ছে, এটি তাদের 'গেম প্ল্যান'। গত মঙ্গলবার ছাত্রলীগের ধর্মঘট ঘিরে দেশে ২২টি যানবাহনে আগুন ও ২৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হলেও এনসিপি কেন্দ্রীয়ভাবে সক্রিয় ছিল না।

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরুদ্বেগ বক্তব্য ও রণজিৎ চন্দ্রের ভারত থেকে আসা-যাওয়াকে সরকার-আওয়ামী লীগের আঁতাত হিসেবে দেখছে এনসিপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিআরইউ সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা

ডিআরইউ সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মুক্ত আলোচনা হয়

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে আজ বুধবার সংগঠনটির সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা তৈরি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রেনাটা পিএলসির সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশ (এসেডবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ, খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা।আলোচকেরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন