অবৈধভাবে ফুটপাত দখল করে এবং অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে বা মাথায় করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের এখন নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রবিধানমালার রেজিস্ট্রেশন ফরম ৫.১-এর ১(খ) অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক।
স্থায়ী ঠিকানা ছাড়া কোনো আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং নিবন্ধনের জন্য বিবেচিত হবে না। বুধবার বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী দেশের ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যস্থাপনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার
ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন