রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
লিটন মাহমুদকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিটন মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবির এই কর্মকর্তা এই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি।
তবে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাংকেন্দ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
সূত্র: প্রথম আলো

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬
অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্...
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার
ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন