advertisement

অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে

অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে
একটি চেয়ার কতটা স্থির থাকবে, তা নির্ভর করে এর ‘সাপোর্ট এরিয়া’ বা ভর দেওয়ার জায়গার ওপর
ফটো কার্ড প্রিন্ট

শিরোনামটি পড়ার পর অনেকেই হয়তো নিজের চেয়ারের দিকে তাকাবে। এমনকি নিশ্চিত হওয়ার জন্য পাশের সহকর্মীর চেয়ারের দিকেও তাকাতে পারো। আজকের আধুনিক সব অফিসের চেয়ার এমন। নিচের অংশটি একটু খেয়াল করলেই দেখা যাবে, এর মাঝখান থেকে পাঁচটি পা বা বাহু সমান দূরত্বে বাইরের দিকে ছড়িয়ে আছে। আর প্রতিটি বাহুর ঠিক মাথায় লাগানো আছে একটি করে ছোট চাকা।

ঘুরতে পারে—এমন প্রায় সব অফিস চেয়ারেই এই পাঁচ পায়ের নকশা দেখতে পাওয়া যায়।এখন প্রশ্ন উঠতে পারে, তিনটি পা ওয়ালা টুল বা টুলের মতো এটিতে তিনটি পা কেন রাখা হলো না? চার পাই বা রাখা হলো না কেন? আর যদি বেশি পা দিলে চেয়ার আরও শক্তপোক্ত হয়, তবে ছয় বা আটটি পা দেওয়া হলো না কেন?এর পেছনে একক কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ম নেই। আসলে জ্যামিতিক হিসাব, প্রতিদিনের ব্যবহার এবং সময়ের সঙ্গে সঙ্গে ডিজাইনের পরিবর্তনের ফলেই এটি তৈরি হয়েছে।

একটি চেয়ারের মূল কাজ হলো মানুষের ওজন সহ্য করা, বসার ভঙ্গি বদলালে উল্টে না যাওয়া এবং একই সঙ্গে সহজে নড়াচড়া ও ঘুরতে সাহায্য করা।অফিস চেয়ারে পাঁচটি পা কেন এত জনপ্রিয় হলো, তা বুঝতে হলে একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কোনো চেয়ারকে আসলে কী জিনিসটি সোজা ও স্থির রাখে?মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেনসাপোর্ট পয়েন্ট বা পায়ের সংখ্যা বাড়লে নিচের ক্ষেত্রটি বা ‘সাপোর্ট পলিগন’ কীভাবে বদলায়, তা সহজে বোঝা যায়চেয়ারের ভারসাম্য কীভাবে কাজ করেএকটি চেয়ার কতটা স্থির থাকবে, তা নির্ভ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ
advertisement

চট্টগ্রামের টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকেরা। তাঁরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন। পুলিশ তাঁদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ৪ নভেম্বর, ২০২৬।

নভেম্বরের প্রথম থেকেই চলছে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন। তাঁদের দাবি—অবিলম্বে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। প্রথম আলো ২ নভেম্বরই এ আন্দোলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ১ নভেম্বর ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও জিরানী এলাকার ৫২৯টি কারখানা বন্ধ করে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।প্রতিবেদনে পুলিশ, প্রশাসন ও মালিকপক্ষের বক্তব্যই যেন বেশি প্রাধান্য পেয়েছে।

তবে শ্রমিকপক্ষকেও উপেক্ষা করা হয়নি। যেমন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সঙ্গে প্রথম আলো কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শ্রমিকেরা ক্ষুব্ধ। কারণ, সরকার এ বছর মজুরি বোর্ড গঠন করতে দেরি করেছে।২ নভেম্বর সকালে সরকার মজুরি বোর্ড গঠন করে। সম্ভবত শ্রমিকেরা এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। তাঁরা মজুরি বোর্ডকে যেন এই বার্তাই দিতে মাঠে নেমেছেন যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা হতে হবে, এর কম নয়।

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তিব্যবসায়ী–শ্রমিকদের ভোগান্তি দূর করুনতার অর্থ, সর্বনিম্ন মজুরি কত হতে পারে, সে বিষয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছেছেন এবং সেই অবস্থান থেকেই আন্দোলনে নেমেছেন।আন্দোলনের কৌশল হিসেবে তাঁরা যে প্রথমেই রাস্তা অবরোধে নেমেছেন, তা-ও নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট

মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট
ব্যায়াম হাঁটা

সিঁড়ি দিয়ে কয়েক তলা ওঠার পরই কি বুক ধড়ফড় করে? একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরি। তবে ব্যায়াম বন্ধ করার পর হৃৎস্পন্দন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিতে পারে। এমনকি এই সামান্য বিষয়টির সঙ্গে জড়িয়ে আছে হৃদ্‌রোগ ও অকালমৃত্যুর ঝুঁকিও।

বাড়িতে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে এ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরিব্যায়ামের পর হৃৎস্পন্দন কত দ্রুত কমে?চিকিৎসাবিজ্ঞানে এ পরীক্ষাকে বলা হয় ‘হার্ট রেট রিকভারি’ (এইচআরআর)। ব্যায়ামের সময় হৃৎস্পন্দন বেড়ে যায়।

ব্যায়াম বন্ধ করার পর এক মিনিটে সেই হৃৎস্পন্দন কতটা কমে, সেটিই এই পরীক্ষায় দেখা হয়।নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ নিয়াকা গোল্ডবার্গের মতে, এইচআরআর হৃদ্‌যন্ত্র ও রক্তনালির সুস্থতা বোঝার একটি ভালো নির্দেশক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন