‘সারভাইভিং হারিকেন অটিস’ সিনেমার একটি দৃশ্যে মেক্সিকোর আকাপুলকো উপকূলে ২০২৩ সালে আঘাত হেনেছিল ভয়াবহ হারিকেন অটিস। ঘণ্টায় প্রায় ২৬৫ কিলোমিটার বেগের বাতাস, উত্তাল সমুদ্র আর প্রাণঘাতী ঝড়ের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছিলেন বহু মানুষ। সেই বাস্তব দুর্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’। ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরদিনই সিনেমাটি আন্তর্জাতিক দর্শকের নজর কেড়েছে।
২৪ অক্টোবরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির এক দিনের মধ্যে এটি নেটফ্লিক্সের বিশ্বব্যাপী চলচ্চিত্র তালিকার শীর্ষে উঠে আসে। সিনেমাটিতে অভিনয় করেছেন বেনি ইমানুয়েল ও ক্রিস্তিয়ান ফেরের। পরিচালনা করেছেন হোর্হে মিচেল গ্রাউ। ৯৬ মিনিটের সিনেমাটি মূলত স্প্যানিশ ভাষায় নির্মিত। দুই ভাইয়ের বেঁচে থাকার লড়াই সিনেমাটির গল্পের কেন্দ্রে দুই ভাই—উইরপুল ও ক্যান্ডি। তাদের সম্পর্ক দীর্ঘদিনের দ্বন্দ্ব ও দূরত্বে জর্জরিত।
আকাপুলকোর উপকূলে একটি প্রমোদতরিতে কাজ করার সময় ভয়াবহ এক ঝড়ের মুখে পড়ে তারা।
সূত্র: প্রথম আলো

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন
মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন