অঘোরে ঘুমাচ্ছিলাম। ভোরবেলা এত ঘুম কোথা থেকে যে আসে! হঠাৎ বউ বলে উঠল, ‘কিরে ৬.৩০ বেজে গেছে! আধা ঘণ্টা লেট।’‘ঘুমানোর আগে না বলছিলা, অ্যালার্ম দিছ?’‘দিছিলাম তো।’এই বলে সে দৌড় দিল ওয়াশরুমের দিকে। আর আমি মনে মনে হেসে হেসে বলতেছি, ‘AM এর জায়গায় PM দিলে তো এমন হবেই।’ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, ইশ টেসলা যদি এমন একটা গাড়ি বানাত যেটা এক ঘণ্টার অফিসের দূরত্বকে পাঁচ মিনিটের বানিয়ে দেবে!একটু পর আধো ঘুমে দেখছি, বউ রেডি হচ্ছে।
জিজ্ঞেস করলাম, ‘কিরে, কয়টা বাজে? এখনো তো অ্যালার্ম বাজতেছে না। আর ৫ মিনিট ঘুমানো যাবে?’‘তোমারও অ্যালার্ম বাজে নাই? আমি তো ভাবছি, তুমি আজ যাবা না।’এইটা কোনো কথা! তারে আমি ঘুমানোর আগে বললাম, আজ ফিল্ডে যাব, যেন সোমবার ফিল্ডে যেতে না হয় এবং অফিস শেষে দ্রুত বাসায় এসে বাড়িতে যাওয়া যায়।দুর্গাপূজা উপলক্ষে বন্ধ ছিল মঙ্গল ও বুধবার। সরকার বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা না করে শনিবার অন ডে দিয়ে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে।
টানা এখন পাঁচ দিন বন্ধ।বউ রেডি হতে হতে বলল, ‘আমি বুঝছি, কী হইছে।’এতক্ষণ আমি যা ভাবছি তারে নিয়া, সে–ও দেখি একই রকম ভাবছে আমারে নিয়া।
সূত্র: প্রথম আলো

মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখ বনাম ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’
এক ঝলক (১২ নভেম্বর ২০২৬)
যুক্তরাজ্যে এ বছর দুই কেজি বরফের প্যাকেট এত জনপ্রিয় হলো কেন
শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য
বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন