বলিউডের তরুণ তারকা দম্পতিরা যেন পাল্লা দিয়ে বাবা-মা হচ্ছেন। এদিকে তাঁদের স্টাইল সূচকও যেন বেড়ে চলেছে একই গতিতে। রণবীর কাপুর ও আলিয়া ভাট আর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এতদিন ছিলেন সবচেয়ে উজ্জ্বল লাইমলাইটে এই দিক দিয়ে। তবে পরিচালক করণ জোহরের বিখ্যাত টক শো কফি উইথ করণে উপস্থিত গ্ল্যাম কাপল সিড-কিয়ারাকে দেখে মত পাল্টাচ্ছেন ভক্তরা। দেখা যাচ্ছে, সুপার হ্যান্ডসাম সিদ্ধার্থ মালহোত্রা পরেছেন অফ হোয়াইট ক্যাজুয়াল স্টাইলের স্যুট।
তাতে নজরকাড়া কালচে টাইডাইয়ের ডিজাইন। এদিকে দ্বিতীয়বার মা হতে চলা কিয়ারা আদভানির হাই থাই স্লিট লাল ককটেল ড্রেস, বেবিবাম্প আর ঝলমলে রূপালি তারাটি ছাপিয়ে গ্লো করছেন তিনি নিজেই মাতৃত্বের সবটুকু ঔজ্বল্য নিয়ে। কফি উইথ করণের শেষ সিজনে এমন ফ্যাশনেবল লুকে অংশ নিয়ে বাজিমাত করেছেন এই গ্ল্যামারাস বলিউড বাবা-মা।ড্রেপ ডিজাইনের লাল মনোক্রোম ককটেল ড্রেস পরেছেন কিয়ারা মিড রিফে আছে ঝলমলে রূপালি তারা।
নজর কাড়ছে হাই থাই স্লিট ডিজাইনের সঙ্গে ন্যুড পাম্প হিলস খুবই হালকা গয়না পরেছেন কিয়ারা এখানে।
সূত্র: প্রথম আলো

নতুন আইফোনের বদলে হঠাৎ কেন আইফোন ৫সি নিয়ে আগ্রহ বাড়ছে জেন–জিদের
জুলাই সনদ ও গণভোট নিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য হবে
নীল নয়, গাইও নয়, তবু কেন নাম নীলগাই
কালো স্যুটে শাহরুখ, গাউনে মোহময়ী গৌরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন