advertisement

পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি রনজিত সিলেটে গোপনে সভা করেছেন

পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি রনজিত সিলেটে গোপনে সভা করেছেন
পুলিশের তথ্য অনুযায়ী গোপন সভা হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে
ফটো কার্ড প্রিন্ট

পুলিশের করা একটি মামলা থেকে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে। এ ঘটনায় গতকাল বুধবার গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। এত দিন পর তিনি কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।রনজিত চন্দ্র সরকারের অবস্থান এখন কোথায়, সে বিষয়ে সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি।

তবে মামলায় তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।রনজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য হলেও মামলার তথ্য অনুযায়ী, তিনি সভা করেছেন সিলেটের গোয়াইনঘাটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন ডাচ নাগরিক রাজীব মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন ডাচ নাগরিক রাজীব
advertisement

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

স্পেনজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় ভাঙচুর–লুটপাট–আগুন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী ও সাধারণ সম্পাদক বাঁধন রায় সদস্যদের মধ্যে অনুষ্ঠানের বিভিন্ন কাজ ও দায়িত্ব ভাগ করে দেন।

এ সময় তাঁরা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা।উপদেষ্টা রিয়াদ খান অনুষ্ঠানের সফল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন