শূন্য অভিবাসন খরচে কর্মী নেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানি। বিনা খরচে এ কোম্পানিতে কর্মী পাঠাতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয় ৮ নভেম্বর। তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দিতে ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।
ধাপে ধাপে ১০ হাজার কর্মী পাঠানো হবে বিনা খরচে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।
তারা আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে যেসব আবেদন জমা হয়েছে, তার মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়।
সূত্র: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ
শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
পদোন্নতি পেলেন দুদকের ৮ কর্মকর্তা
মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন ডাচ নাগরিক রাজীব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন